Header Premium (728×90)

ভারতে ২০২৯ সালের মধ্যে ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন জোট শাসিত রাজ্যগুলোতে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) আরও ব্যাপকভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই নতুন উদ্যোগকে কেন্দ্র করে দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে ভারতের প্রায় ১৪০ কোটি মানুষের জন্য ফৌজদারি আইন অভিন্ন হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ এবং উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলোতে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নিজস্ব রীতিনীতি অনুযায়ী পৃথক আইন প্রচলিত রয়েছে। এসব ব্যক্তিগত আইন বাতিল করে দেশজুড়ে একটি অভিন্ন দেওয়ানি বিধি চালু করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দীর্ঘদিনের অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য। এখন পর্যন্ত ভারতের অন্তত চারটি রাজ্যে এই আইন কার্যকর করা হয়েছে।

গত রবিবার এক বক্তব্যে অমিত শাহ বলেন, "আমরা কয়েকটি রাজ্যে ইউসিসি চালু করেছি… আমি আত্মবিশ্বাসী যে ২০২৯ সালের মধ্যে বিজেপি-নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) শাসিত ২১টি রাজ্যেই আমরা এটি কার্যকর করতে পারব।"

এই অভিন্ন দেওয়ানি বিধি চালুর উদ্যোগ নিয়ে বিশেষ করে ভারতের মুসলিম নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। তাঁদের আশঙ্কা, এই আইন কার্যকর হলে তাঁদের ধর্মীয় স্বাধীনতা এবং নিজস্ব ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার ক্ষুণ্ন হতে পারে। তবে এই আইনের সমর্থকদের দাবি, এর মাধ্যমে মুসলিম নারীরা অন্যদের মতো সমান অধিকার পাবেন। ইউসিসির আওতায় বহুবিবাহের অবসান, ছেলে ও মেয়ের সমান উত্তরাধিকার এবং দেওয়ানি আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করার মতো বিধান থাকবে।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত মূলত সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর দেশ হলেও সেখানে প্রায় ২২ কোটি মুসলিমের বসবাস। মুসলিম জনসংখ্যার দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়।

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১৪

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…

12 minutes ago

সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…

41 minutes ago

আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…

47 minutes ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

49 minutes ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

55 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

1 hour ago

This website uses cookies.