ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ চালুর বিষয়ে আগামী সোমবার ওমানের রাজধানী মাসকাটে একটি চুক্তি সই হবে। এই চুক্তির বিষয়ে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকেও অবহিত করা হবে বলে তিনি উল্লেখ করেছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই তথ্য জানান।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, সোমবার মাসকাটে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটি বৈঠকে বসবেন। এই বৈঠকেই ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ প্রতিষ্ঠার চুক্তিটি স্বাক্ষরিত হবে। তিনি আরও জানান, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, সেসব দেশও ওই বৈঠকে অংশগ্রহণ করবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও অর্থনৈতিক চাপের বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সামরিকভাবে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপের কৌশল নিয়েছে। তবে এতে ইরান থেমে থাকবে না। সমুদ্রপথের ওপর ইরানের টিকে থাকা পুরোপুরি নির্ভরশীল নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ও হামলা বন্ধ হলেই ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার জানিয়েছিলেন, সোমবার ওমান আটটি উপসাগরীয় দেশকে নিয়ে একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। ওই বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণে ইরান-ওমান আলোচনার ফলাফল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
This website uses cookies.