Header Premium (728×90)

যুদ্ধ ও ডলারের আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্রিকস নেতারা

বিশ্বজুড়ে চলমান চরম অস্থিরতা ও ভূ-রাজনৈতিক সংকটের মধ্যেই ভারতের নয়াদিল্লিতে গত শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার সংঘাত এবং বৈশ্বিক রাজনীতিতে চীন-রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপড়েনের প্রেক্ষাপটে এবারের সম্মেলনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনের প্রথম দিনেই জোটটি এক বড় কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে যুদ্ধ, সন্ত্রাসবাদ ও একতরফা শুল্ক ব্যবস্থার নিন্দা জানিয়ে ‘নয়াদিল্লি ঘোষণাপত্র’ গৃহীত হয়েছে।

সম্মেলনে মার্কিন ডলারের বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধেও জোরালো আওয়াজ উঠেছে। ঘোষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সদস্য দেশগুলোর পারস্পরিক বাণিজ্য নিজস্ব মুদ্রায় পরিচালনা করা উচিত। সেই সঙ্গে, কোনো দেশের ওপর একতরফাভাবে যুদ্ধ চাপিয়ে দেয়ার প্রচেষ্টার বিরুদ্ধেও নেতারা নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত, সম্মেলনের সমাপনী পর্বে এই যৌথ ঘোষণাপত্র উন্মোচন করেন। ঘোষণাপত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বিশ্বের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কারের ওপর জোর দেয়া হয়েছে। বিশেষ করে, জাতিসংঘে ব্রাজিল ও ভারতের আরও বড় ভূমিকার আকাঙ্ক্ষাকে চীন ও রাশিয়া সমর্থন জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট নিয়েও সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নেতারা বাণিজ্যিক নৌ-চলাচল ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। যদিও ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি নেয়া হয়নি, তবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংস্কারের প্রতি সমর্থন জানিয়ে জোটটি এক প্রকার যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। তারা একটি উন্মুক্ত, স্বচ্ছ ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থার পক্ষে কথা বলেছেন।

ঘোষণায় নির্বিচারে শুল্ক ও অশুল্ক ব্যবস্থা বাড়ানো এবং পরিবেশ রক্ষার অজুহাতে সুরক্ষাবাদী নীতি গ্রহণের সমালোচনা করা হয়েছে। নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, একতরফা শুল্ক ব্যবস্থা বাণিজ্যকে বিকৃত করে এবং ডব্লিউটিও’র নিয়মের সঙ্গে অসংগতিপূর্ণ। এছাড়া সীমান্তপাড়ের সন্ত্রাস, সন্ত্রাসে অর্থায়ন ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ের মতো বিষয়গুলো মোকাবিলায় জোটটি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সম্মেলন শুরুর প্রাক্কালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।

এবার সম্মেলন শুরুর আগেই নজরকাড়া ছবি পোস্ট করেন মোদি। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন, দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ শুরু হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…

16 minutes ago

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…

28 minutes ago

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

39 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

6 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

6 hours ago

This website uses cookies.