ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তাদের ওপর কোনো ধরনের বিদেশি সামরিক অভিযান বা হস্তক্ষেপ চালানো হলে এই কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রণালিটিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করতে হুথিরা গত শুক্রবার গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। বাব আল-মান্দেব প্রণালিতে অবস্থিত এই দ্বীপটি নিজেদের দখলে নেওয়ার মাধ্যমে বিশ্বের অন্যতম প্রধান এই নৌপথে হুথিদের প্রভাব আরও বিস্তৃত হলো। গোষ্ঠীটি স্পষ্ট করে জানিয়েছে, আপাতত সৌদি আরবের কোনো জাহাজকে লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করতে দেওয়া হবে না। তবে আন্তর্জাতিক কোনো শক্তি যদি তাদের বিরুদ্ধে সম্মিলিত সামরিক পদক্ষেপ গ্রহণ করে, তবে তারা প্রণালিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতেও দ্বিধা করবে না।
এর আগেও আনসারুল্লাহ হুথিরা এই বাব আল-মান্দেব প্রণালিতে সফলভাবে অবরোধ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। সেই সময় সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজের লোহিত সাগরে চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। তখন ইয়েমেনের মূল ভূখণ্ডের প্রায় ৩০০ কিলোমিটার দূরের পাহাড়ি অঞ্চল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে লোহিত সাগরের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল। এর মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে, সমুদ্রপথে কার্যকর অবরোধ গড়ে তুলতে বাব আল-মান্দেব এলাকায় হুথিদের সরাসরি সার্বক্ষণিক উপস্থিতি বা পূর্ণ নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে না।
তবে বর্তমান পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি বদলে গেছে। হুথিরা এখন বাব আল-মান্দেব থেকে প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ওপর শুধু নির্ভর করছে না। বরং তারা উপকূলীয় এলাকা থেকেই স্বল্পপাল্লার জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ‘ড্রোন বোট’ ব্যবহার করে সৌদি জাহাজ ও তেল ট্যাংকারে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে।
এর পাশাপাশি বাব আল-মান্দেবের উত্তর দিকে অবস্থিত হানিশ দ্বীপপুঞ্জও এখন হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপগুলো জলপথের চেকপয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক ও অন্যান্য জাহাজের ওপর নজরদারি এবং রাডারভিত্তিক পর্যবেক্ষণে হুথিদের সক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। হানিশ দ্বীপপুঞ্জের এই কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে হুথিরা এখন পূর্ব এশিয়া, ভারত মহাসাগর, আরব সাগর এবং এডেন উপসাগর থেকে আসা জাহাজগুলোর ওপরও কড়া নজরদারি চালাতে পারছে, যা এই দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণে নেওয়ার আগে তাদের জন্য বেশ কঠিন ছিল।
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
This website uses cookies.