Header Premium (728×90)

দক্ষিণ লেবাননে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে ইসরাইলের বিমান হামলা

ইরান-সমর্থিত হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আগে দক্ষিণ লেবাননের দেইর জাহরানি এলাকার একটি নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এই সতর্কবার্তা জারির পর হিজবুল্লাহর নিজস্ব টেলিভিশন চ্যানেল আল-মানার নিশ্চিত করেছে যে, দেইর জাহরানিতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়েছে, আরবি ভাষায় দেওয়া এক সতর্কবার্তায় ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা হিজবুল্লাহর একটি সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে যাচ্ছে। ওই এলাকায় যারা অবস্থান করবেন, তারা চরম ঝুঁকির মধ্যে পড়বেন বলেও তাদের পক্ষ থেকে আগেভাগে সতর্ক করা হয়। প্রায় এক মাস পর লেবাননে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য এটিই ছিল ইসরাইলি সামরিক বাহিনীর প্রথম কোনো নির্দেশ। এর আগে আরব সালিম এলাকায় হিজবুল্লাহর স্থাপনা হিসেবে চিহ্নিত একটি ভবনের আশপাশের বাসিন্দাদেরও একইভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের সেনাদের লক্ষ্য করে একটি বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছিল। তারা আরও জানায়, হিজবুল্লাহর ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে।

এদিকে, লেবাননের ওপর ইসরাইলি হামলা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেছেন দেশটির নেতৃবৃন্দ। রোববার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলের এই আগ্রাসন ও হামলা বন্ধে কার্যকর সহায়তা করতে ওয়াশিংটন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত মার্চ মাসে হিজবুল্লাহ তাদের প্রধান সমর্থক ইরানের পক্ষে ইসরাইলে হামলা চালানোর পর লেবানন বড় পরিসরে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এর জবাবে লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরাইল। বৈরুত প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর এসব হামলায় এ পর্যন্ত দেশটির ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

9 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

This website uses cookies.