ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও জার্মানির মধ্যে কূটনৈতিক উত্তেজনার পারদ আরও বেড়েছে। জার্মানির লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টার ঘটনায় মস্কোকে দায়ী করার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করেছেন যে, জার্মানি এখন প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ৬ সেপ্টেম্বর ক্রেমলিনপন্থী সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
লাভরভ লিপজিগ বিমানবন্দরের ঘটনার তদন্ত নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, কোনো যথাযথ তদন্ত ছাড়াই বিমানবন্দরে পাওয়া ড্রোনকে রুশ ড্রোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার ভাষ্যমতে, এটি মোটের ওপর প্রকৃত যুদ্ধেরই সূচনা। এর আগে ১ সেপ্টেম্বর জার্মান সরকার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে যে, আগস্টের শুরুতে লিপজিগ বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন হামলার চেষ্টার পেছনে রাশিয়ার হাত রয়েছে। জার্মান কর্তৃপক্ষের দাবি, একটি ড্রোন কার্গো বিমানের ক্ষতিও করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমও হামলার সাথে রাশিয়ার সংশ্লিষ্টতার দিকে ইঙ্গিত দিয়েছে।
তবে বার্লিন সরাসরি যুদ্ধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট ১ সেপ্টেম্বর বলেন, আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধে নেই, বরং আমরা দেশটির হাইব্রিড যুদ্ধের লক্ষ্যবস্তু হয়েছি।
লাভরভ তার বক্তব্যে জার্মানির নেওয়া পাল্টা পদক্ষেপগুলোরও সমালোচনা করেছেন। তিনি জানান, জার্মানি রুশ কনস্যুলেট জেনারেল এবং বার্লিনে রাশিয়ান হাউস বন্ধ করার ঘোষণা দিয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগের পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়।
এদিকে জার্মানির ভেতরেও সরকারের পদক্ষেপ নিয়ে সমালোচনা রয়েছে। ৪ সেপ্টেম্বর জনপ্রিয় ব্যঙ্গাত্মক অনুষ্ঠান ‘দাস হেউটে শো’-তে লিপজিগ বিমানবন্দরের ঘটনা নিয়ে ব্যঙ্গ করা হয়। সেখানে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুলের নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবকে কার্যকরহীন হুমকি হিসেবে তুলে ধরা হয়। জার্মান সরকারের যুক্তি, নিষেধাজ্ঞা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো পদক্ষেপগুলোর ফলাফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না। তবে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, কারণ এর জন্য সদস্য দেশগুলোর সর্বসম্মতি প্রয়োজন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
This website uses cookies.