Header Premium (728×90)

নেপালে টানেলে আটকা শ্রমিকদের উদ্ধারে এক সপ্তাহ পরও রুদ্ধশ্বাস অভিযান

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ভূগর্ভস্থ টানেলে আটকা পড়া কয়েক ডজন শ্রমিকের বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আশাবাদী দেশটির কর্তৃপক্ষ। হিমবাহ ধসের এক সপ্তাহেরও বেশি সময় পার হওয়ার পরও নেপালি সেনাবাহিনী এবং বিভিন্ন দেশের বিশেষজ্ঞ দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে নেপাল-চীন নিয়ন্ত্রিত তিব্বত সীমান্তে একটি হিমবাহ ধসে পড়ে, যার ফলে ব্যাপক পানির ঢল নামে। এই স্রোত ভোতে কোশি ও ত্রিশূলী নদীর উপত্যকাকে প্লাবিত করে। পানির সাথে আসা কাদা, পাথর ও ধ্বংসাবশেষের তোড়ে একের পর এক গ্রাম, সেতু এবং জলবিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুই নদীর তীরে অবস্থিত বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে অন্তত ৬৩৯ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। এর মধ্যে রাসুওয়াগাধি ও আপার ত্রিশূলী-৩এ প্রকল্পেই প্রায় ৯০ জন নিখোঁজ রয়েছেন এবং তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

রাসুওয়াগাধি জলবিদ্যুৎ প্রকল্পটি তিব্বত সীমান্ত থেকে প্রায় তিন মাইল দূরে রাসুওয়া জেলায় অবস্থিত। বন্যা কবলিত এলাকা হিসেবে এটি অত্যন্ত দুর্গম এবং হেলিকপ্টার ছাড়া সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। তবে কর্তৃপক্ষের মতে, টানেলের ভেতরে এখনো বায়ু থাকার সম্ভাবনা রয়েছে, যা শ্রমিকদের টিকে থাকতে সাহায্য করতে পারে। শাহী নামের একজন নেপালি কর্মকর্তা জানিয়েছেন, টানেলের ভেতরে হেঁটে প্রবেশ করা সম্ভব এমন একমাত্র প্রকল্প এটি। তিন দিন আগে সেনাবাহিনী প্রবেশের চেষ্টা করলেও কক্ষটির সন্ধান পায়নি, তবে নতুন করে অভিযান শুরু করা হচ্ছে।

অন্যদিকে, আপার ত্রিশূলী-৩এ প্রকল্পের টানেলের প্রবেশপথ ঘন কাদা ও ধ্বংসাবশেষে ঢাকা পড়ায় উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে ছয় দিন সময় নিয়েছেন। সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানিয়েছেন, টানেলের ভেতরে একটি শুকনো জায়গা থাকার খবর পাওয়া গেছে, যেখানে ৩০ থেকে ৪০ জন শ্রমিক জীবিত থাকতে পারেন বলে তারা ধারণা করছেন। বর্তমানে সেখানে প্রবেশের পথ তৈরির চেষ্টা চলছে।

নেপালি সেনাবাহিনী জানিয়েছে, জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে এবং একই সাথে নিখোঁজদের লাশ উদ্ধারের কাজও চলবে। উদ্ধার অভিযানে নেপালের নিজস্ব প্রযুক্তির পাশাপাশি ভারত, চীন, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…

2 minutes ago

ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…

13 minutes ago

সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’

হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…

23 minutes ago

কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…

32 minutes ago

এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…

35 minutes ago

মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…

44 minutes ago

This website uses cookies.