ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের বিশেষ কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইইউ-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তার বার্তায় ওয়াশিংটনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এমন দৃঢ় ও দ্রুত অবস্থান নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তাদের সাধুবাদ জানাচ্ছে। বেসেন্ট আরও উল্লেখ করেন, বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে ব্যবহার করে ইরান যাতে তার পরমাণু উচ্চাকাঙ্ক্ষা, অস্ত্র কর্মসূচি এবং সহযোগী গোষ্ঠীগুলোর জন্য অর্থায়ন করতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের পাশে রয়েছে। বিশ্ব আজ তেহরানকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে, তাদের সর্বশেষ আর্থিক সংযোগ বিচ্ছিন্ন না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের ওপর চাপ বজায় রাখতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা যুক্তরাষ্ট্র, জি-সেভেন এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
This website uses cookies.