মালয়েশিয়া বাংলাদেশসহ মোট ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করার ঘোষণা দিয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই পরিবর্তনের ফলে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশের পর্যটকরা একাধিকবার প্রবেশের ভিসা সুবিধা থেকে বঞ্চিত হবেন।
নতুন এই নিয়ম অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। এর ফলে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে এবং পর্যটকদের জন্য সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে। ইমিগ্রেশন বিভাগ ইতিমধ্যে সেই দেশগুলোর তালিকা প্রকাশ করেছে যাদের জন্য এই সুবিধা বাতিল করা হয়েছে।
তবে বিশেষ কিছু ভ্রমণের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বহাল রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম। ইমিগ্রেশন বিভাগের এই ঘোষণা শুধুমাত্র ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে কার্যকর হবে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার সঙ্গে এই নতুন সিদ্ধান্তের কোনো সরাসরি সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
This website uses cookies.