হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের শেষ নাগাদ এই মোতায়েন সম্পন্ন হতে পারে বলে দেশটির সরকারি ও সামরিক সূত্রের বরাতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
এই সামরিক মোতায়েনের জন্য দক্ষিণ কোরিয়া সরকার সংসদের অনুমোদন নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে। চলতি মাসেই মন্ত্রিসভার পর্যালোচনার পর সংসদে এ সংক্রান্ত একটি সম্মতি প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি চলছে। সরকারের বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে রয়েছে একটি সামুদ্রিক টহল বিমান, একটি রসদ সরবরাহকারী জাহাজ অথবা মাইন শনাক্ত ও অপসারণকারী একটি ইউনিট মোতায়েন করা। এই সম্ভাব্য সহায়তার পরিধি ও ধরন নির্ধারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশগুলোর সঙ্গে সিউল আলোচনা চালাচ্ছে।
তবে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয় ‘ব্লু হাউস’ জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতায় কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে সিউল আলোচনা করছে ঠিকই, কিন্তু সামরিক সরঞ্জাম মোতায়েনের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে—এমন খবরটি ‘তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’।
উল্লেখ্য, গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে দক্ষিণ কোরিয়া রাজি না হওয়ায় দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া আংশিকভাবে কমিয়ে দিয়েছেন তিনি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.