ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন প্রক্রিয়ায় বিহারের স্বার্থ ও প্রয়োজনীয়তাকে যথাযথভাবে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর জাতীয় কার্যকরী সভাপতি ও বিহার রাজ্যসভার সদস্য সঞ্জয় কুমার ঝাকে পাঠানো এক চিঠিতে তিনি এই নিশ্চয়তা দেন।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। ফারাক্কা ব্যারেজে শুষ্ক মৌসুমে পানি প্রবাহের ব্যবস্থাপনার লক্ষ্যে এই চুক্তিটি করা হয়েছিল। এই চুক্তির নবায়ন প্রসঙ্গে গত ৬ আগস্ট রাজ্যসভায় ‘স্পেশাল মেনশন’-এর মাধ্যমে বিহারের স্বার্থ সুরক্ষার দাবি তুলেছিলেন সঞ্জয় কুমার ঝা। সেই দাবির প্রেক্ষিতেই ২৮ আগস্ট জয়শঙ্কর তাকে এই চিঠি লেখেন।
পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেন যে, ভারত সরকার চুক্তিটির বাস্তবায়ন ও ভবিষ্যৎ নিয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে একাধিক বৈঠক করেছে। পানিশক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে পর্যালোচনার মাধ্যমে এই আলোচনা চালানো হয়েছে। জয়শঙ্কর জানান, ২০২৩ সালের ২২ আগস্ট ও ৩০ অক্টোবর এবং ২০২৪ সালের ১৫ মার্চ ও ৩১ মে অনুষ্ঠিত পরামর্শমূলক বৈঠকগুলোতে বিহার সরকারের অনুমোদিত প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। সেখানে শিল্প ও পানীয় জলের চাহিদাসহ বিহারের সব উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছে এবং সরকার এসব বিষয় মাথায় রেখেই উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
কেন্দ্রীয় সরকারের এই আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছেন সঞ্জয় কুমার ঝা। তিনি বলেন, এটি বিহারের প্রতিটি নাগরিকের জন্য স্বস্তির বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রীর এই বিবেচনামূলক উত্তরের জন্য তিনি কৃতজ্ঞ। ঝা আরও যোগ করেন, বিহার কোনো অনুগ্রহ চাইছে না; বরং বৈজ্ঞানিক মূল্যায়নের ভিত্তিতে তাদের যে পরিমাণ পানির প্রয়োজন, তা নিশ্চিত করা জরুরি। যাতে আগামী ৩০ বছর ১৩ কোটি মানুষ পানীয় জল, সেচ ও শিল্পক্ষেত্রে পানির সংকটে না পড়েন, সেটিই তাদের মূল চাওয়া।
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
This website uses cookies.