Header Premium (728×90)

Categories: সারাদেশ

ধামরাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আজাহারুল ইসলাম ওরফে কাওছার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরীর মা রিনা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া পশ্চিমপাড়া এলাকায় মালেকের বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই রাতে আজাহারুল তার স্ত্রী রিনা আক্তারকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলেন। এরপর স্ত্রীর হাত-পা বেঁধে এবং মুখে কসটেপ লাগিয়ে তিনি কিশোরীর কক্ষে প্রবেশ করেন এবং ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

ঘটনার পর কিশোরীর ছোট বোন তার মায়ের হাতের বাঁধন খুলে দেয়। মায়ের কাছে পুরো ঘটনাটি খুলে বলে ভুক্তভোগী কিশোরী। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এর আগেও অভিযুক্ত আজাহারুল ভয়ভীতি দেখিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার তাকে ধর্ষণ করেছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ২২ ধারায় তার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। কিশোরীর মা রিনা আক্তার অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

20 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

26 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

40 minutes ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

51 minutes ago

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

1 hour ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

2 hours ago

This website uses cookies.