Header Premium (728×90)

আন্তর্জাতিক

বিরোধী মত দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বাড়ছে : ইরান

বিরোধী মত দমনে ডিজিটাল নিরাপত্তা আইন অপব্যবহার দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার কোনোভাবেই বন্ধ হচ্ছে না। বরং সরকার বিরোধী কণ্ঠরোধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন করছে। সুতরাং গণবিরোধী ন্যায় বিচার পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইনকে চলতি সংসদে বাতিল করতে হবে।

শুক্রবার (০৯ জুন) লেবার পার্টির প্রচার সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইরান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে না। এ আইন ব্যবহৃত হচ্ছে সরকারের ও সরকার সমর্থকদের নিরাপত্তার জন্য। বিরোধী মতের কণ্ঠরোধ করার জন্য এ সংস্কামূলক আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনে গ্রেপ্তারকৃতদের মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তাতেই প্রমাণ হয় এই আইন কোনো স্বাধীন দেশের বা সভ্য সমাজের প্রতিনিধিত্ব করে না। এ আইন সংশোধনের অযোগ্য এবং এটাকে স্থগিত রাখারও কোনো সুযোগ নেই। ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিল করতে হবে।

তিনি বলেন, আইনের ‘অপব্যবহার’ বন্ধে সরকারের মন্ত্রীদের আশ্বাসের মধ্যেও সংবাদকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার থেমে থাকেনি। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ত্রাস সৃষ্টির মাধ্যমে সাংবাদিক বা নাগরিক গ্রেপ্তার করে যে তুঘলকি কাণ্ড সংগঠিত করেছে, তা পুরো বিচার ব্যবস্থাকেই পঙ্গু করে দিচ্ছে। সরকার বল প্রয়োগ করে স্বেচ্ছাচার জারি রাখার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করছে তার অন্যতম হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন।

editor

Recent Posts

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে দোয়া…

5 minutes ago

কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেতা যশ

‘টক্সিক’ ছবিতে কিয়ারা আডবাণীর সঙ্গে রসায়ন ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ওঠা সমালোচনার জবাব দিলেন অভিনেতা…

13 minutes ago

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৩০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি…

18 minutes ago

জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট সরবরাহ

গ্যাস সংকট নিরসনে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক ২ হাজার ৪৪৩ মিলিয়ন…

24 minutes ago

হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের ডাক

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়ায় মাদকবিরোধী সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধের…

48 minutes ago

বর্ষায় চোখ ওঠা রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

বর্ষাকালে বাতাসে ভেসে থাকা ভাইরাসের মাধ্যমে দ্রুত ছড়ায় চোখ ওঠা বা কনজাংকটিভাইটিস। এই সংক্রামক রোগটির…

51 minutes ago

This website uses cookies.