Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও কুরবানির পশুর চামড়া বর্গফুট গরু ১২০ খাসি ৭০ টাকা নির্ধারণ করতে হবে : মানববন্ধনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

কুরবানীর পশুর চামড়া প্রতি বর্গফুট গরু ১২০ ও খাসি ৭০ টাকা নির্ধারণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভিতরে আনার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

আজ ৯ জুন’২৩, শুক্রবার, জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবির সভাপতির বক্তব্যে উপরোক্ত দাবি জানিয়েছেন।

উপরোক্ত দাবি আদায়ে ১৪ জুন,বুধবার, বানিজ্য মন্ত্রী ও ১৯ জুন, সোমবার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্মারকলিপির কর্মসূচি দেয়ার কর্মসূচি ঘোষণা করেন শহিদুল ইসলাম কবির।

এতে বক্তব্য রাখেন, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ নেতা মোঃ আবু শোয়াইব খান, শ্রমিক নেতা মোঃ ঈমান উদ্দিন, মোঃ ইমাম হোসেন ভূইয়া প্রমূখ।

কুরবানীর পশুর চামড়া প্রতি বর্গফুট গরু ১২০ ও খাসি ৭০ টাকা মূল্য নির্ধারণ,৬ মাস গ্যাস সরবরাহ নিশ্চিত না করে আবাসিক গ্রাহকদের গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধকরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভিতরে আনা, বিদ্যুত গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, করযোগ্য আয় না থাকলেও আগামী অর্থ বছর থেকে শূন্য রিটার্ন জমা দিলেও দুই হাজার টাকা আয়কর দেয়ার প্রস্তাব বাতিল এবং সরকারি চাকরিতে শূন্য থাকা ৪ লাখ ৯০ হাজার শূন্য পদে দল-মত, ধর্ম বর্ন নির্বিশেষে যোগ্যদেরকে স্বচ্ছতার সাথে নিয়োগ দেয়ার দাবীতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়।

editor

Recent Posts

মক্কা চুক্তি বনাম ইসরাইল-আমিরাত জোট: মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা সমীকরণ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা চুক্তি এবং সংযুক্ত আরব আমিরাত-ইসরাইলের সামরিক ও গোয়েন্দা…

17 minutes ago

বিচার না হওয়া পর্যন্ত সমঝোতায় যাবে না শিবির-ছাত্রশক্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় ছাত্রশিবির…

17 minutes ago

মিথ্যা ভান না করে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

সম্পর্ক ছিন্ন করা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং নিজেকে বাঁচানোর একটি সাহসী সিদ্ধান্ত বলে…

31 minutes ago

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা: শেখ হাসিনার সামনে কী পথ খোলা?

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তার পাসপোর্ট…

47 minutes ago

পেশাদার ও রাজনীতিমুক্ত আমলাতন্ত্র ছাড়া সুশাসন অসম্ভব: গোলটেবিল সংলাপ

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু ধারার রাজনীতি বজায় রাখতে আমলাতন্ত্রকে সম্পূর্ণ পেশাদার, দক্ষ ও রাজনীতিমুক্ত…

51 minutes ago

কিংবদন্তি অভিনেতা জসিমের জন্মদিনে ফিরে দেখা তার বর্ণাঢ্য জীবন

ঢালিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা জসিমের জন্মদিন আজ। অভিনয়ের পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রেও…

1 hour ago

This website uses cookies.