Header Premium (728×90)

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার ১৫ আগস্ট বাদ মাগরিব উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জাসাসের আহ্বায়ক ও হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন শিকদার এবং জেলা কৃষক দলের সহসভাপতি দেলোয়ার হোসেন দুলাল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী হিপু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহীউদ্দীন মঞ্জু, যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মিশুক, নাসির উদ্দীন, মেরাজ হোসেন রাজ, হারুনর রশীদ হারুন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি শাকিল মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল

গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…

4 hours ago

ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…

4 hours ago

কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ

খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…

4 hours ago

দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…

4 hours ago

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…

4 hours ago

ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…

4 hours ago

This website uses cookies.