Header Premium (728×90)

হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের ডাক

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকায় মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পশ্চিম পাশে বালুর মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু। তিনি মাদককে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ হিসেবে উল্লেখ করে বলেন, মাদক কেবল একজন মানুষকে ধ্বংস করে না, বরং একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি সমাজে নানা অপরাধ ও অস্থিরতা সৃষ্টি করে। এর বিরূপ প্রভাব রাষ্ট্রের ওপরও পড়ে। সন্তান ও তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আব্দুল মান্নান খান বাচ্চু আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন লারা ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইউসুফ পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম ভুট্টো ও মো. এমরান হোসেন।

খোরশেদ আলম ভুট্টো বলেন, রান্ধুনীমুড়াকে মাদকমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের বিষয়ে তথ্য পেলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদপ্রার্থী মো. এমরান হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে। আজকের এই সমাবেশ শুধু একটি কর্মসূচি নয়, এটি মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক অঙ্গীকার। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে রান্ধুনীমুড়াসহ হাজীগঞ্জকে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন মঞ্জু, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা হারুন আর রশিদ, কামরুজ্জামান মানিক হাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বশির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান এবং রান্ধুনীমুড়াসহ হাজীগঞ্জকে মাদকমুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

17 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

17 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

18 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

18 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

18 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

18 hours ago

This website uses cookies.