Header Premium (728×90)

ইরানি তেল কেনা নিয়ে চীনের ওপর এখনই নিষেধাজ্ঞা নয় যুক্তরাষ্ট্রের

ইরানের অপরিশোধিত তেল কেনার দায়ে চীনা ক্রেতাদের ওপর এখনই দ্বিতীয় ধাপের কোনো নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন প্রশাসন এই পদক্ষেপটিকে একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের হাতেই রেখে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মার্ক পাইফেল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প এবং তার অর্থ বিভাগ প্রয়োজন দেখা দিলে প্রয়োগ করার জন্য এই পদক্ষেপটি প্রস্তুত রাখছেন।

মার্ক পাইফেলের মতে, বেইজিংয়ের বিরুদ্ধে সরাসরি ব্যাপক মাত্রায় অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া কূটনৈতিকভাবে বেশ কঠিন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতি একে অপরের ওপর গভীরভাবে নির্ভরশীল। বর্তমানে ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো, চীন যেন বিকল্প অন্য কোনো উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহে স্বাচ্ছন্দ্য বোধ করে, এমন একটি পরিবেশ তৈরি করা।

সাবেক এই মার্কিন কর্মকর্তা আরও জানান, চীনা রিফাইনারিগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত ইরানি তেল ছাড়যুক্ত মূল্যে কিনছে। এর ফলে তারা বৈশ্বিক প্রতিযোগীদের তুলনায় বাড়তি অর্থনৈতিক সুবিধা পাচ্ছে। এছাড়া ওয়াশিংটনকে এই আন্তর্জাতিক সংকটে সাহায্য করার ব্যাপারে চীনের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না, বরং বেইজিং আড়ালে তেহরানকে সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক বিরোধের দিকে ইঙ্গিত করে মার্ক পাইফেল বলেন, চীনা প্রশাসন সুদূরপ্রসারী কৌশল নিয়ে এগোচ্ছে। বেইজিংয়ের এ ক্ষেত্রে কোনো আপত্তি নেই যে, ইরানের সঙ্গে এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে থাকুক এবং ব্যস্ত থাকুক। এমন প্রেক্ষাপটেই আগামী ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটন সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১৪: ০৬আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৪: ০৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বিলাইছড়িতে বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয়কে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া গাছবাগান এলাকায় বিজিবির হাতে আটক দুই ভারতীয় নাগরিককে স্থানীয়…

1 hour ago

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি বিশু, সম্পাদক ওয়াহেদ

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু সভাপতি ও…

2 hours ago

খালাসের পরও ৮ বছর জেল, ইব্রাহিমকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল

খুলনার বটিয়াঘাটার বাসিন্দা ইব্রাহিম শেখকে খালাসের পরও অতিরিক্ত আট বছর কারাভোগ করতে হওয়ায় কেন ৫…

2 hours ago

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান…

3 hours ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে…

3 hours ago

বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…

3 hours ago

This website uses cookies.