Header Premium (728×90)

Categories: সারাদেশ

নলছিটিতে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুরগীবাহী পিকআপ ভ্যান সড়কের পাশে থাকা গাছে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গাড়ির হেলপার মো. ইমরান (৪০) নিহত হয়েছেন। ইমরান পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে। রবিবার (৩০ আগস্ট) ভোর রাতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ড-১২-০৭৪২ নম্বরের পিকআপটি মুরগী বহন করে দ্রুত গতিতে যাচ্ছিল। খেজুরতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে…

2 hours ago

বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…

2 hours ago

এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল…

2 hours ago

শেরপুরে ব্রক্ষপুত্র নদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

শেরপুরের পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর…

2 hours ago

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা

ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সরকারের গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন…

2 hours ago

This website uses cookies.