আফ্রিকার প্রত্যন্ত ও বিদ্যুৎ-সুবিধাবঞ্চিত অঞ্চলে জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশ্বের প্রথম সৌরবিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরি করেছেন নেদারল্যান্ডসের একদল শিক্ষার্থী। আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজির ২৩ জন শিক্ষার্থীর একটি দল 'স্টেলা জুভা' নামের এই বিশেষ অ্যাম্বুলেন্সটি উদ্ভাবন করেছে। এতে ব্যবহৃত সৌর প্যানেল গাড়িটি চালানোর পাশাপাশি ভেতরের চিকিৎসা সরঞ্জামগুলোকেও সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ করবে।
প্রথাগত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিদ্যুৎবিহীন এলাকাতেও চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। অ্যাম্বুলেন্সটিতে এক্স-রে মেশিন, আলট্রাসাউন্ড স্ক্যানার, স্বয়ংক্রিয় বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র বা এইডি এবং জরুরি চিকিৎসার প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এর ফলে রোগীকে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে প্রাথমিক পরীক্ষা ও জরুরি চিকিৎসা প্রদান করা সম্ভব হবে।
দুই আসনের 'স্টেলা জুভা' অ্যাম্বুলেন্সটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। তবে নির্মাতা দলের মতে, এই যানের মূল গুরুত্ব গতির চেয়ে দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার সক্ষমতার ওপর বেশি।
প্রকল্পটির পরবর্তী ধাপে অ্যাম্বুলেন্সটি কেনিয়ায় পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা করা হয়েছে। এই কাজে আফ্রিকান স্বাস্থ্য সংস্থা 'আমরেফ হেলথ আফ্রিকা' নির্মাতা দলকে সহায়তা করবে। উদ্ভাবকদের প্রত্যাশা, সফলভাবে পরীক্ষিত হলে এটি আফ্রিকার সেইসব অঞ্চলে জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করবে যেখানে জ্বালানি ও বিদ্যুতের সংকটের কারণে সাধারণ অ্যাম্বুলেন্স পরিচালনা করা অত্যন্ত কঠিন।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাউকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোর বিরুদ্ধে সরব…
সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ ও পবিত্রতা লঙ্ঘনের দায়ে নজরুল ইসলাম আবদুল বশীর…
বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের বিষয়ে বার কাউন্সিলের পরবর্তী…
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে এই সুবিধা পাবেন, তা নিয়ে…
পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ১৬ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের…
This website uses cookies.