Header Premium (728×90)

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে সিরিয়াকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রায় পাঁচ দশক পর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়ার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের বিষয়টি গত ৮ জুলাই পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অবহিত করা হয়। আইন অনুযায়ী এই সিদ্ধান্তের ওপর ৪৫ দিনের একটি পর্যালোচনা সময়সীমা নির্ধারিত ছিল, যা শনিবার শেষ হচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে কোনো বাধা না এলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবেন।

১৯৭৯ সাল থেকে সিরিয়া এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল। এরপর দীর্ঘ সময় ধরে দেশটির ওপর বিভিন্ন ধাপে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশেষ করে ২০১১ সালে সিরিয়ায় শুরু হওয়া গণঅভ্যুত্থান এবং পরবর্তী গৃহযুদ্ধের সময় এই নিষেধাজ্ঞার পরিধি আরও বৃদ্ধি পায়।

তালিকায় সিরিয়ার নাম বাদ পড়ার অর্থ এই নয় যে দেশটির ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে। বাশার আল-আসাদ সরকারের সঙ্গে সম্পৃক্ত মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে এই সিদ্ধান্তের ফলে সিরিয়ার ওপর আরোপিত ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হবে এবং দেশটির বৈশ্বিক অর্থনীতিতে পুনরায় যুক্ত হওয়ার পথ সহজতর হবে বলে মনে করা হচ্ছে।

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৯: ৪১আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৯: ৪২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ…

41 minutes ago

আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম…

1 hour ago

অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ

সিরাজগঞ্জের চলনবিলের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড়শ বছরের পুরোনো চৌধুরীবাড়ি জামে মসজিদ এবং পাঁচশ বছরের…

1 hour ago

গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১

রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…

2 hours ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯

কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…

2 hours ago

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…

4 hours ago

This website uses cookies.