ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বেপরোয়া কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। আলজাজিরার খবরে বলা হয়েছে, এই ধরনের সামরিক পদক্ষেপ বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র অর্জনের প্রবণতাকে ত্বরান্বিত করছে।
রেজায়ি বলেন, মানুষ যখন দেখছে যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদস্যপদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে থাকা সত্ত্বেও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা ঠেকানো যায়নি, তখন পরমাণু অস্ত্র পাওয়ার আকাঙ্ক্ষা আরও জোরালো হয়েছে। তিনি আরও বলেন, ট্রাম্প পারমাণবিক নিরাপত্তার পরিবর্তে বরং পারমাণবিক অনিরাপত্তা তৈরি করেছেন।
ইরানি এই নিরাপত্তা কর্মকর্তা দাবি করেন, ইরান সব আন্তর্জাতিক নিরাপত্তা বিধি মেনে চলার ক্ষেত্রে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, ইরান এনপিটির সদস্য এবং আন্তর্জাতিক পরিদর্শনের শর্ত মেনে নিয়েছে। দেশটি নিয়মিতভাবে এই বিধিবিধান অনুসরণ করে আসছে বলেও তিনি দাবি করেন।
সিলেটের শাহপরানে প্রবীণ ব্যবসায়ী শাহাবউদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার রোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছে ঘাতক রেস্টুরেন্ট কর্মচারী জালাল…
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।…
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে বাংলাদেশি মো. ইউসুফকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন ৩১ বছর বয়সী জেসাস অ্যাকোস্তার…
সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনার কোনো ক্লু এখনো আইনশৃঙ্খলা…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিশ্ববিদ্যালয়ের নতুন…
সরকার আংশিক সংস্কারের পথে হাঁটছে এমন অভিযোগ এনে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার…
This website uses cookies.