কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও তার স্ত্রীসহ সাতজন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাকি পাঁচজন যুক্তরাষ্ট্রের নাগরিক।
স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে দেশটির সামবুরু কাউন্টিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটিতে চড়ে আরোহীরা একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখছিলেন।
দুর্ঘটনায় প্রাণ হারানো ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানের নাম মিশেল সেনসি-কন্তুজি এবং তার স্ত্রীর নাম স্টেফানি হলিহান। নিহত মার্কিন নাগরিকদের মধ্যে এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজ রয়েছেন। তবে বাকি চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো জানা যায়নি।
মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে। খবর পেয়ে কেনিয়া রেড ক্রসের সদস্যরা জ্বলতে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যান।
বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ৬০ স্বেচ্ছাসেবককে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ…
বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক বছরের এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা…
বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…
লক্ষ্মীপুরে খেলাফত মজলিশের আয়োজিত এক নাগরিক সমাবেশে আল্লামা মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে যে…
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ…
This website uses cookies.