Header Premium (728×90)

কিমের সঙ্গে সম্পর্ক বাড়াতে ট্রাম্পের নতুন কূটনৈতিক কৌশল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ বাড়াতে তৎপর হয়ে উঠেছেন। ট্রাম্প জানিয়েছেন, তার সাম্প্রতিক বার্তার ইতিবাচক সাড়া দিয়েছেন কিম জং উন। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আগামী নির্বাচনের আগেই কিমের সঙ্গে সরাসরি বৈঠক করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটের এই সময়ে কিমের সঙ্গে সমঝোতা ট্রাম্পের রাজনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে ধারণা করা হচ্ছে।

একই সঙ্গে ট্রাম্প ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্র দক্ষিণ কোরিয়ার ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এক ঢিলে দুই পাখি শিকার করার লক্ষ্যেই ট্রাম্প এই কৌশল গ্রহণ করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রতি ট্রাম্পের এই ক্ষোভের মূল কারণ হিসেবে ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপে সিউলের অনাগ্রহ এবং যুক্তরাষ্ট্রে তাদের প্রতিশ্রুত বিনিয়োগে ধীরগতিকে দায়ী করা হচ্ছে। যৌথ সামরিক মহড়া সীমিত করার মাধ্যমে ট্রাম্প মূলত সিউলকে তার শর্ত মানতে বাধ্য করার কৌশল নিয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে একদিকে তিনি দক্ষিণ কোরিয়াকে কড়া বার্তা দিলেন, অন্যদিকে উত্তর কোরিয়াকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনার পথ প্রশস্ত করলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

প্রেসিডেন্টস ট্রফিতে ফিরছেন মোহাম্মদ রিজওয়ান

অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের মুখে থাকা মোহাম্মদ রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।…

9 minutes ago

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে দায়িত্ব দিয়েছে…

24 minutes ago

মহাষ্টমী ও কুমারী পূজার আয়োজনে মুখরিত দেশজুড়ে মণ্ডপগুলো

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে আজ মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা। শাস্ত্রীয় রীতি মেনে আজ অনুষ্ঠিত হচ্ছে…

30 minutes ago

মুন্সীগঞ্জ ডিসি অফিসে ৮০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন

জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৮০ কিলোওয়াট…

1 hour ago

কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৭

কানাডার ওয়েইনরাইট সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়া চলাকালে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নিহত…

2 hours ago

বিচ্ছেদের পর প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ, ভাইরাল নতুন ছবি

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর প্রথমবারের মতো প্রকৃতির মাঝে…

2 hours ago

This website uses cookies.