ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার সব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করে না। একইসঙ্গে ফরাসি কর্তৃপক্ষসহ পশ্চিমা দেশগুলো যে ‘রুশ হুমকি’র কথা বলছে, তা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও মন্তব্য করেছে রাশিয়া।
প্যারিসে অবস্থিত রুশ দূতাবাস আনাদোলুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, পশ্চিমা দেশগুলো ক্রমাগত রাশিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে আসছে। দূতাবাসের ভাষ্যমতে, নিজেদের তৈরি ‘রুশ হুমকি’র ধারণাকে পুঁজি করে পশ্চিমা দেশগুলো রাশিয়াবিরোধী নীতি জোরদার এবং সামরিক ব্যয় বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে।
রুশ দূতাবাসের দাবি, সামরিক খাতে অতিরিক্ত ব্যয় বাড়ালে তা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতের ক্ষতি করবে। এতে বাজেট ঘাটতি এবং সরকারি ঋণের বোঝা বাড়বে, যা শেষ পর্যন্ত ভবিষ্যৎ প্রজন্মের ওপর চাপ সৃষ্টি করবে।
তবে ফ্রান্সের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা গত কয়েক মাস ধরেই রাশিয়ার বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ করে আসছেন। ফ্রান্সের বিদেশি ডিজিটাল হস্তক্ষেপ পর্যবেক্ষণ সংস্থা ‘ভিজিনাম’ জানিয়েছে, চলতি গ্রীষ্মে ‘ম্যাট্রিওশকা’ ও ‘স্টর্ম-১৫১৬’ নামের দুটি রাশিয়াপন্থি নেটওয়ার্কের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কার্যক্রম চালানো হয়েছে।
ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, এসব প্রচারণায় রেনেসাঁ পার্টির নেতা ও প্রেসিডেন্ট প্রার্থী গ্যাব্রিয়েল আতাল, হরাইজনস পার্টির নেতা এদুয়ার ফিলিপ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রাফায়েল গ্লুকসম্যানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। গ্যাব্রিয়েল আতাল অভিযোগ করেছেন, রাশিয়া ফরাসি জনগণের নির্বাচনী সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। এর আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও নির্বাচনের সময় বিপুলসংখ্যক ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে রাশিয়ার প্রভাব বিস্তারের অভিযোগ করেছিলেন।
ফ্রান্সে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭ সালের ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দফায় কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পেলে ২ মে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম…
সিরাজগঞ্জের চলনবিলের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড়শ বছরের পুরোনো চৌধুরীবাড়ি জামে মসজিদ এবং পাঁচশ বছরের…
রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…
কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…
মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…
This website uses cookies.