Header Premium (728×90)

Categories: প্রবাস

সিডনিতে হোমিওপ্যাথি সেবায় প্রবাসীদের পাশে বিশ্বনাথের দবির উদ্দিন

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ চার দশক ধরে বসবাস করছেন বাংলাদেশের সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ দবির উদ্দিন। ৭৩ বছর বয়সী এই প্রবাসীর জীবনের একটি বড় অংশ কেটেছে প্রবাসে। বয়সের ভারে থমকে না গিয়ে তিনি বর্তমানে কমিউনিটি সার্ভিস এবং জাস্টিস অব দ্য পিস (জেপি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

দবির উদ্দিনের কাছে পেশা মানে কেবল জীবিকা নির্বাহ নয়, বরং মানুষের উপকারে আসার একটি মাধ্যম। তার মতে, মানুষের জন্য কিছু করা এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারাই প্রকৃত সফলতা। বাংলাদেশে থাকতেই হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি তার আগ্রহ জন্মায়। তার শিক্ষাজীবনের শুরুতে ১৯৭২ সালে বিশ্বনাথ হাইস্কুল থেকে এসএসসি, ১৯৭৪ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি হোমিওপ্যাথি বিষয়ে পড়াশোনা শুরু করেন এবং ২০০১ সালে অস্ট্রেলিয়ান কলেজ অব ন্যাচারাল থেরাপিস থেকে হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সম্পন্ন করেন।

মানুষের সেবা করার প্রবল ইচ্ছা থেকেই তিনি হোমিওপ্যাথি পেশাকে বেছে নিয়েছেন বলে জানান। রোগীদের শারীরিক ও মানসিক অবস্থার প্রতি গুরুত্ব দিয়ে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ তাকে এই পেশায় উৎসাহিত করেছে। তিনি বলেন, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে সমাজের জন্য কিছু করতে পারা আমাকে অনুপ্রাণিত করে। তবে এই পথ সবসময় মসৃণ ছিল না। একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে রোগীর আস্থা অর্জন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। এছাড়া প্রতিটি রোগীর সমস্যা ধৈর্য ও যত্নের সাথে বোঝা এবং চিকিৎসা বিষয়ে নিয়মিত নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করাও তার কাছে সমান গুরুত্বপূর্ণ। মানুষের সুস্থতায় ভূমিকা রাখতে পারাটাই তাকে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অনুপ্রেরণা জোগায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…

51 minutes ago

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…

1 hour ago

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…

1 hour ago

বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা

জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…

2 hours ago

নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…

2 hours ago

যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…

2 hours ago

This website uses cookies.