Header Premium (728×90)

প্রেমিকের সহায়তায় স্বামী ও সন্তানকে হত্যা করলেন স্ত্রী

ভারতের উত্তর বেঙ্গালুরুর চিক্কাবানাবারা এলাকায় ৩৪ বছর বয়সি অভিনন্দন এবং তার পাঁচ বছরের শিশুপুত্র যদুবীরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের চক্রান্ত উন্মোচিত হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে যে, অভিযুক্ত নারী হারিণী তার কথিত প্রেমিকের সহায়তায় নিজের স্বামী ও সন্তানকে নির্মমভাবে হত্যা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শোয়ার ব্যবস্থা নিয়ে দম্পতির মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হারিণী কাঠের হাতা বা চামচ দিয়ে অভিনন্দনকে আঘাত করেন। এর পর তারা পৃথক দুটি কক্ষে শুতে যান। তদন্তে আরও জানা যায়, ঘটনার পর হারিণী তার কথিত প্রেমিক বিনয়কে বাড়িতে ডেকে পাঠান। তারা দুজন মিলে অভিনন্দনের ওপর হামলা চালান এবং বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। এ সময় শিশু যদুবীর ঘুম থেকে জেগে উঠলে ঘটনা ধামাচাপা দিতে তাকেও একইভাবে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।

অপরাধ ঢাকতে অভিযুক্তরা ঘরের রক্তের দাগ ধুয়ে-মুছে পরিষ্কার করে এবং বাড়ির পাশের সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে রাখে বলে পুলিশ সন্দেহ করছে। ঘটনা জানাজানি হওয়ার পর হারিণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে এই চাঞ্চল্যকর তথ্যসমূহ সামনে আসে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের পৈতৃক গ্রামে পাঠানো হয়েছে। বর্তমানে প্রধান অভিযুক্ত বিনয় পলাতক রয়েছে। কনকপুরার কাছে হেরোহাল্লি ও তার আশপাশের এলাকায় তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চালাচ্ছে। বিনয়কে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

বরুড়ায় বিজরা-রহিমানগর সড়ক নির্মাণে দরপত্র অবহেলা ও অনিয়মের অভিযোগ

কুমিল্লার বরুড়া উপজেলায় প্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বিজরা বাজার-রহিমানগর সড়ক নির্মাণকাজে ব্যাপক…

7 minutes ago

মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা

দুর্গাপূজার আনন্দের মধ্যেই বিপাকে তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। নিয়ম না মেনে নির্মাণকাজ চালানোর…

28 minutes ago

কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

কলকাতার তোরবাগান পূজামণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫…

47 minutes ago

বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা

বাংলালিংকের নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক মোবাইল সুবিধা ব্যবহারের…

1 hour ago

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…

2 hours ago

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…

3 hours ago

This website uses cookies.