মে ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সামরিক যুদ্ধ নিয়ে ভারত কর্তৃক নির্মিত একটি নতুন ডকুমেন্টারিকে ‘তথ্যগতভাবে ভুল’ ও ‘অপারেশনাল ফলাফলকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান এই সংঘাতকে ‘মারকা-ই-হক’ হিসেবে অভিহিত করে আসছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিস্তারিত বিবৃতিতে অভিযোগ করেছে যে, ডকুমেন্টারিটিতে ‘বলিউডধর্মী সিনেমাটিক পুনর্নির্মাণ’ এবং বাছাইকৃত কিছু সাক্ষাৎকার ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে যুদ্ধের প্রতিষ্ঠিত ঘটনাগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
আইএসপিআর দাবি করেছে, ডকুমেন্টারিটির কয়েকটি তথ্যে ‘মৌলিক অসঙ্গতি’ রয়েছে। বিশেষ করে, ১৬ এপ্রিল ২০২৫-এ পাকিস্তানের সেনাপ্রধানের দেওয়া একটি বক্তব্যের সঙ্গে ২২ এপ্রিলের পাহালগাম হামলার যোগসূত্র স্থাপনের ভারতীয় প্রচেষ্টাকে তারা প্রশ্নবিদ্ধ করেছে।
এছাড়া, পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের সময়ের হিসাব নিয়েও তীব্র আপত্তি জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ভারত ৭ মে ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে পাহালগাম হামলার প্রতিশোধ নেওয়ার দাবি করলেও, কথিত হামলাকারীদের ২৮ জুলাই ২০২৫-এ নির্মূল করার কথা জানিয়েছে। পাকিস্তানের মতে, এই ঘটনাপ্রবাহ ভারতের নিজেদের দাবির সঙ্গেই সাংঘর্ষিক।
ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত টমটমের চাপায় জিসান (৭) নামের এক…
সিলেটে চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষায় বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট…
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে রাজু শিকদার (২৫) নামে এক…
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারকে দাপ্তরিক সহায়তা প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশনের…
রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করার বিষয়ে মিয়ানমারের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকা বলেছে, রোহিঙ্গাদের নিজস্ব…
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়েনতারার ন্যাড়া মাথার কয়েকটি ছবি সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।…
This website uses cookies.