ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সরকারি বাহিনীর নতুন করে সংঘাত শুরুর ঘটনায় দেশটির সরকার নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দাদের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, পরিস্থিতি আবারও আগের মতো ভয়াবহ রূপ নিতে পারে। ২০১৪ সালে শুরু হওয়া এই গৃহযুদ্ধে একদিকে রয়েছে হুথিরা এবং অন্যদিকে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ২০২২ সালের যুদ্ধবিরতির ফলে দেশটিতে যে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, তা গত মাসে নতুন করে লড়াই শুরু হওয়ার পর ভেঙে পড়েছে।
বন্দরনগরী আল-মাখার বাসিন্দা নাজেম হামুদ আল-ওয়াহবানি জানান, সেখানকার মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন অতিবাহিত করছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, প্রতিদিন তাদের মাথার ওপর দিয়ে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উড়ে যায়। দূর থেকে গোলাবর্ষণের শব্দ শোনা গেলেও, যেকোনো সময় সেই হামলা তাদের একদম কাছে চলে আসতে পারে—এই ভয় সবসময় কাজ করে।
একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আল-মাখার উত্তরের আল-খোখা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলি। অতীতে হোদেইদা প্রদেশে সংঘাতের কারণে তাকে ঘরবাড়ি ছেড়ে এখানে আশ্রয় নিতে হয়েছিল। নতুন করে লড়াই ছড়িয়ে পড়ায় তিনি এখন পরিবার নিয়ে আবারও অন্যত্র চলে যাওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, আল-খোখায় যদি লড়াই পৌঁছে যায়, তবে সবকিছু ধ্বংস হয়ে যাবে, যার মধ্যে তার এবং তার সন্তানদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়বে।
উল্লেখ্য, গত মাসে হুথিরা সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকার ও বিমানবন্দরে হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। হুথিরা দাবি করেছিল যে, তাদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছিল, যার প্রতিক্রিয়ায় এই সংঘাতের সূত্রপাত হয়।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের…
অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেনের…
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া এবং ওসমান হাদি হত্যা মামলার আসামিদের প্রত্যর্পণসহ…
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া…
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় পায়ের চর্মরোগের ঝুঁকি এড়াতে এবং পা সুস্থ রাখতে প্রয়োজনীয় কিছু ঘরোয়া যত্ন…
গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং এর স্থায়িত্ব নিয়ে আলোচনা করতে মিশরের কায়রোতে যাচ্ছে হামাসের…
This website uses cookies.