Header Premium (728×90)

যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে হামাসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যে মিশরে যাচ্ছে হামাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি রোববার (১৬ আগস্ট) মিশরের রাজধানী কায়রোতে পৌঁছানোর কথা রয়েছে। হামাসের নেতৃত্ব গ্রহণের পর এটি আল-হাইয়ার প্রথম মিশর সফর।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, ফিলিস্তিন ইস্যুতে মিশর ও হামাসের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদার করার অংশ হিসেবে এই সফরটি পরিচালিত হচ্ছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, প্রতিনিধিদলটি মিশরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করবেন।

প্রতিনিধিদলে আল-হাইয়ার সঙ্গে রয়েছেন হামাসের শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ, বিদেশে হামাসের প্রধান খালেদ মাশাল, পশ্চিম তীরে হামাসের প্রধান জাহের জাবারিন এবং আরব ও ইসলামিক সম্পর্কবিষয়ক দপ্তরের প্রধান বাসেম নাঈম।

বৈঠকে গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো বাস্তবায়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া গাজায় স্থিতিশীলতা বজায় রাখা এবং চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মধ্যস্থতাকারী দেশগুলোর সক্রিয়তার অংশ হিসেবে হামাসের এই শীর্ষ নেতাদের সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের…

5 minutes ago

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ের পর নাজমুলদের ফোন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেনের…

20 minutes ago

অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া এবং ওসমান হাদি হত্যা মামলার আসামিদের প্রত্যর্পণসহ…

26 minutes ago

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া…

36 minutes ago

ইয়েমেনে নতুন করে সংঘাত: চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সরকারি বাহিনীর নতুন করে সংঘাত শুরু হওয়ায় দেশটিতে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা…

45 minutes ago

বর্ষায় পায়ের সুরক্ষায় করণীয় ও প্রয়োজনীয় সতর্কতা

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় পায়ের চর্মরোগের ঝুঁকি এড়াতে এবং পা সুস্থ রাখতে প্রয়োজনীয় কিছু ঘরোয়া যত্ন…

47 minutes ago

This website uses cookies.