Header Premium (728×90)

কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ও শান্তিচুক্তির আহ্বান সিউলের

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটানোর লক্ষ্যে উত্তর কোরিয়া ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন। জাপানি ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার স্বাধীনতা লাভের বার্ষিকী উপলক্ষে শনিবার আয়োজিত এক ভাষণে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

প্রেসিডেন্ট লি বলেন, কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে দুই কোরিয়ার মধ্যে সংলাপ অপরিহার্য। তিনি বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তে একটি স্থায়ী ‘শান্তিব্যবস্থা’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। উল্লেখ্য, ১৯৫৩ সালের ২৭ জুলাই একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও আইনগতভাবে কোরীয় যুদ্ধ এখনও স্থগিত অবস্থায় রয়েছে।

নিরাপত্তার বিষয়ে প্রেসিডেন্ট লি জানান, সংঘাত এড়াতে সিউল আগাম ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলবে। এছাড়া, আলোচনার মাধ্যমে পিয়ংইয়ংয়ের পারমাণবিক সক্ষমতা সীমিত করার কার্যকর উপায়গুলো খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। লির এই আহ্বান গত বছরের দেওয়া তার প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা, যেখানে তিনি উত্তর কোরিয়ার শাসনব্যবস্থাকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেছিলেন।

তবে বর্তমানে দুই কোরিয়ার সম্পর্কের টানাপোড়েন অব্যাহত রয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দুই কোরিয়াকে একীভূত করার দীর্ঘদিনের নীতি থেকে সরে এসেছেন এবং দক্ষিণ কোরিয়াকে ‘সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করে সীমান্ত এলাকায় প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করেছেন।

এদিকে লির এই সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া উল্টো দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে দেশটি। জানা যায়, ৭৬ বছর আগে ১৯৫০ সালের ২৫ জুন কমিউনিস্ট কোরিয়ান পিপলস আর্মির সমন্বিত হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

চরফ্যাশনে সারের ডিলারশিপ বিতর্কে স্ট্যাম্পে লিখে দায়িত্ব হস্তান্তর যুবদল নেতার

ভোলার চরফ্যাশনে সারের ডিলারশিপের প্রাথমিক তালিকায় নাম আসাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের মুখে নিজের…

12 minutes ago

শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী, বাতিল ৮২ ফ্লাইট

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮২টি ফ্লাইট বাতিল করা…

17 minutes ago

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন…

28 minutes ago

জামালপুরের বকশীগঞ্জে ঘরের চালের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘরের চালের সাথে ফাঁস লাগানো অবস্থায় আলাল মিয়া (৩০) নামে এক যুবকের…

58 minutes ago

কৃষি ও কৃষককে গুরুত্ব দিয়ে দেশ গড়ার আহ্বান কৃষিমন্ত্রীর

দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে কৃষক ও কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও…

1 hour ago

ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড

ধানমন্ডি সাতমসজিদ রোডে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানাকে এক মাসের কারাদণ্ড…

2 hours ago

This website uses cookies.