ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি প্রজন্মকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন। চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ থেকে দেওয়া ভাষণের শুরুতেই তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তামিল ভাই-বোন ও জেন-জি বন্ধুদের উদ্দেশে ‘ভানাক্কম’ বলে সম্ভাষণ জানান। পতাকা উত্তোলনের আগে মঞ্চের সামনের সারিতে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর, মা শোবা চন্দ্রশেখর এবং অভিনেত্রী তৃষা।
ভাষণে বিজয় স্পষ্ট করেন যে, প্রশাসনিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার সরকার সহযোগিতা করবে, তবে রাজ্যের অধিকার ক্ষুণ্ন হয় এমন কোনো নীতির বিরোধিতা করা হবে। দুর্নীতি দূর করাকে এক ধরনের স্বাধীনতা হিসেবে উল্লেখ করে তিনি জানান, সরকারি রাজস্ব যাতে ব্যক্তিবিশেষের হাতে না যায়, তা নিশ্চিত করতে তার সরকার ধারাবাহিকভাবে ব্যবস্থা নিচ্ছে। একইসঙ্গে সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হলে তা ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারগুলোর চালু করা আম্মা ক্যান্টিন এবং স্কুলশিক্ষার্থীদের সকালের নাশতার মতো উপকারী প্রকল্পগুলো অব্যাহত থাকবে। আগামী ১৫ সেপ্টেম্বর দ্রাবিড় আন্দোলনের নেতা সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য ‘থাইমামান থাঙ্গা মোথিরাম’ বা স্বর্ণের আংটি দেওয়ার প্রকল্প চালু করা হবে, যাতে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি ব্যয় হবে।
এ ছাড়া সাবেক সেনাসদস্যদের মেয়েদের বিয়ের জন্য আর্থিক সহায়তা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার রুপি এবং প্রতিবন্ধী সাবেক সেনাসদস্য ও তাদের পরিবারের মাসিক সহায়তা ৫ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার রুপি করার ঘোষণা দেন তিনি। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের পেনশন ২৩ হাজার রুপি এবং পারিবারিক পেনশন ১২ হাজার ৫০০ রুপি করার ঘোষণাও দিয়েছেন তামিলনাড়ুর এই মুখ্যমন্ত্রী।
নীলফামারীর ডিমলা থানার জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মসলিম উদ্দিন আহত…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার করতে আগামী ১৮ আগস্ট থেকে স্বয়ংক্রিয় মামলা ও জরিমানা কার্যক্রম…
বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে…
ঢাকার বেইলী রোডের অফিসার্স ক্লাবে চাঁদপুর জেলার বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সংগঠন চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স…
লিঙ্গ নির্ধারণী পরীক্ষায় পুরুষ প্রমাণিত হওয়ায় জাতীয় স্তরের দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে সামনে রেখে দীর্ঘদিনের দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে বালুর আস্তরণ দেওয়া হয়েছে।…
This website uses cookies.