ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত এক লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। একই সময়ে আরও হাজারো মানুষের ভ্রমণ ও অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধা বাতিল করা হয়েছে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, ভিসা বাতিলের প্রধান কিছু কারণের মধ্যে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। নিয়মিত যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে এসব ভিসা বাতিল করা হয়েছে। এর মাধ্যমে ভিসাধারীরা ভিসার শর্ত মেনে চলছেন কিনা এবং তারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য হুমকি হয়ে উঠছেন কিনা, তা নিশ্চিত করা হচ্ছে। হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক-সংক্রান্ত অপরাধও ভিসা বাতিলের কারণ হিসেবে দেখিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
গত বছর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসন ঠেকাতে বড় ধরনের অভিযান শুরু করে। এর অংশ হিসেবে বিপুলসংখ্যক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের অনেকের কাছেই বৈধ ভিসা ছিল। এবার বিপুলসংখ্যক ভিসা বাতিলের ঘটনায় প্রশাসনের কঠোর অভিবাসন নীতির আরেকটি দিক সামনে এলো। এর আগে গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, তারা এক লাখের বেশি ভিসা বাতিল করেছে। তখন এটিকে রেকর্ডসংখ্যক ভিসা বাতিলের ঘটনা বলা হয়েছিল।
সম্ভাব্য হামলার হুমকির মুখে ব্রিটেনের একটি বিমানঘাঁটি থেকে ১২টি বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।…
রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা নয় মাস বয়সি শিশু ফাতেমাকে উদ্ধার করে…
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। ২.২ কিলোমিটার দীর্ঘ…
সিরাজগঞ্জের তাড়াশে ঘাড়ের হাড় ভেঙে দুই মাস ধরে শয্যাশায়ী কিশোর তানজিল হোসেন। দিনমজুর বাবা অর্থের…
রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক বৈঠকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা ও যৌথ…
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড…
This website uses cookies.