Header Premium (728×90)

Categories: জাতীয়

আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর থেকে নয় মাস বয়সি এক মুমূর্ষু শিশুকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ। ফাতেমা নামের ওই শিশুটি বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ফ্লাইওভারের ওপর শিশুটিকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের পর শিশুটির বাবা আকাশ ও মা ফুলবানুকে সঙ্গে নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন ফাতেমার প্রয়োজনীয় ওষুধপত্র কেনা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সব ব্যবস্থা পুলিশের পক্ষ থেকেই করা হয়েছে। উত্তরা পশ্চিম থানা-পুলিশ আরও জানিয়েছে, শিশুটির শারীরিক সুস্থতা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানে তারা সার্বিক সহযোগিতা ও তদারকি চালিয়ে যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সিইসির পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, রাষ্ট্রপতির মুখোমুখি বিরোধীরা

ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত ‘এসআইআর’ প্রক্রিয়ার জেরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে…

6 seconds ago

বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে আটকে গেলেন মাহদী হাসান

‘থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম’ মন্তব্য করে আলোচনায় আসা হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব…

4 minutes ago

ব্রাহ্মণবাড়িয়া ডাকঘরে সৌদি আরবের পার্সেল থেকে ১০ কেজি মালামাল উধাও

সৌদি আরব থেকে পাঠানো প্রায় ৩০ কেজি ওজনের একটি পার্সেল ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরে এসে সাড়ে…

7 minutes ago

বিমানবন্দরে হয়রানির অভিযোগ: তিন নারীর জবানবন্দি নিল তদন্ত কমিটি

নেপাল ভ্রমণের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন পুলিশের বাধার মুখে পড়েছিলেন তিন নারী। তাদের অভিযোগ,…

8 minutes ago

শিশুর অধিকার রক্ষা ও সুস্থ শৈশব নিশ্চিত করার তাগিদ

প্রযুক্তির ভিড়ে ও পড়াশোনার চাপে হারিয়ে যাচ্ছে শিশুদের স্বাভাবিক শৈশব। শিশুর অধিকার রক্ষা, সুস্থ ও…

16 minutes ago

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় লিথুয়ানিয়া, এফবিসিসিআইয়ে বৈঠক

বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব ইউরোপের…

21 minutes ago

This website uses cookies.