Header Premium (728×90)

চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন, রেড অ্যালার্ট জারি

চীনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান শহরের কাছে এটি স্থলভাগে আছড়ে পড়ে। আঘাত হানার সময় ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছিল। এর আগে শনিবার ঝড়টির বহিরাংশ উত্তর তাইওয়ানে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়।

প্রবল এই ঝড়ের কারণে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র রোববার সকালে সর্বোচ্চ সতর্কবার্তা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। ঝড়ের প্রভাবে সাংহাইয়ের হংকিয়াও ও পুডং বিমানবন্দর থেকে প্রায় ১,৪০০টি ফ্লাইট এবং হাংঝৌ বিমানবন্দরে প্রায় ২৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু এলাকায় ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।

ঝড়ের ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে ঝেজিয়াংয়ের ওয়েনঝৌ শহর থেকেই প্রায় ৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের জন্য এক হাজারেরও বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া ফুজিয়ান প্রদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে প্রায় ৯৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর ঝেজিয়াং প্রদেশের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে অতিভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে, যেখানে আগামী কয়েক দিনে ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় প্রকল্পগুলোর কাজ বন্ধ রাখা হয়েছে এবং শত শত নির্মাণ জাহাজকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে। ২০০টিরও বেশি ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। সোমবার বিকালের মধ্যে সাংহাই, ফুজিয়ান, আনহুই ও জিয়াংসু প্রদেশের বিভিন্ন অংশেও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

চীনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন। ঝড়ের প্রভাবে সাংহাইয়ের দুটি বিমানবন্দরে অন্তত ১ হাজার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

যাত্রীবাহী বগি ফেলে এক কিলোমিটার দূরে ছুটল ট্রেনের ইঞ্জিন

দিনাজপুরের পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে এক কিলোমিটার দূরে…

14 minutes ago

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধ পরিকর ইসি

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন…

19 minutes ago

হরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সরাসরি অস্বীকার

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি উন্নত সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে।…

23 minutes ago

শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না: উপ-উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ…

24 minutes ago

লাতিন আমেরিকার বাজারে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশের

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো প্রচলিত বাজারে চাহিদা সীমিত হওয়ায় লাতিন আমেরিকার দেশগুলোতে নতুন বাজার…

26 minutes ago

জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ

২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বা…

38 minutes ago

This website uses cookies.