Header Premium (728×90)

হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও ওমান

হরমুজ প্রণালিতে নতুন একটি সামুদ্রিক পথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান। শনিবার (৮ আগস্ট) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে ওমানের সঙ্গে এই কৌশলগত জলপথের আইনি কাঠামো এবং নতুন ট্রাফিক রুট নির্ধারণের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

তবে চুক্তিটি চূড়ান্ত হওয়ার পথে থাকলেও, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি কিছু শর্তের ওপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র কর্তৃক লঙ্ঘনের ক্ষতিপূরণসহ অন্যান্য শর্ত।

পুরনো নৌপথ বিভাজন ব্যবস্থা ইরানের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় প্রযুক্তিগত জটিলতার কারণে আপাতত একটি অস্থায়ী রুট নিয়ে আলোচনা করা হচ্ছে, যা ভবিষ্যতে স্থায়ী রূপ নিতে পারে।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ইরানের নিজস্ব শর্তের ওপর নির্ভর করছে এবং এটি সরাসরি ওমান-ইরান আলোচনার সঙ্গে যুক্ত নয়। তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই কেবল এই প্রণালি উন্মুক্ত করা সম্ভব হবে।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর তেহরান পাল্টা হামলা চালায়। পরবর্তীতে ১৮ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছালেও পারস্য উপসাগরের সামুদ্রিক নিরাপত্তা ও অবাধ চলাচল নিয়ে বিরোধের কারণে সেই আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে।

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

37 minutes ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

42 minutes ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

57 minutes ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

58 minutes ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

1 hour ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

1 hour ago

This website uses cookies.