Header Premium (728×90)

হরমুজ প্রণালি খুলে দিতে ক্ষতিপূরণ চাইছে ইরান, বাড়ছে উদ্বেগ

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ক্ষতিপূরণ দাবি করছে ইরান। তেহরানের এমন দাবি নিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-এতাইবি জানান, ইরান যেটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক লঙ্ঘন বলে দাবি করছে, তার জন্য তারা ক্ষতিপূরণ চাইছে। ওমানের মাধ্যমে ইরানের সঙ্গে যে আলোচনা চলছে, তা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়বস্তুর প্রায় কাছাকাছি বলে মনে করছেন তিনি।

বর্তমানে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানকে ঠিক কী দিতে হবে। নৌ চলাচলের স্বাধীনতার বিনিময়ে ইরানের জব্দ করা আরও সম্পদ ছেড়ে দেওয়া হবে কি না—এটিও আলোচনার একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। আল-এতাইবির মতে, ইরানের এই দাবি কোনো নীতিগত অবস্থান নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ সৃষ্টির একটি দর-কষাকষির হাতিয়ার।

এই ধরনের দাবি নিয়ে উপসাগরীয় দেশগুলো শঙ্কিত। আল-এতাইবি সতর্ক করে বলেন, ইরান যদি এখন প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করে, তবে এক বা দুই মাস পর আবারও একই ধরনের দাবি করতে পারে। এতে আলোচনা দীর্ঘায়িত হয়ে ‘শেষ না হওয়া’ দর-কষাকষিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে, যা পারস্পরিক আস্থা তৈরির জন্য সহায়ক নয়।

সংকট নিরসনে ওমানের মধ্যস্থতায় আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনা পুনরায় শুরু করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। জব্দ করা ইরানি সম্পদ এবং হরমুজ প্রণালির নৌ চলাচল—এই দুই ইস্যুতেই সমঝোতায় পৌঁছাতে পারলে তবেই পরিস্থিতির উন্নতি সম্ভব বলে তিনি মনে করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি

শৈশবের রূপকথার বই থেকে শুরু করে লোরকার কবিতা এবং অ্যান কারসনের গদ্য—নিজের সৃষ্টিশীল যাত্রার পেছনে…

9 minutes ago

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। দণ্ড কার্যকরের আগে…

12 minutes ago

যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী

তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেয়েছেন ঢালিউডের জনপ্রিয়…

14 minutes ago

ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন জরিপ অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার এখন ঋণগ্রস্ত।…

36 minutes ago

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

মাদকবিরোধী অভিযানের নামে গেণ্ডারিয়ায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, তা ত্রাসের…

54 minutes ago

সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ…

1 hour ago

This website uses cookies.