পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই পুত্র কাসিম খান ও সুলাইমান খান তাদের বাবার শারীরিক সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, গত সাত মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্য, আইনজীবী এমনকি কোনো চিকিৎসকের দেখা করার সুযোগ দেয়নি। গ্রেপ্তারের তৃতীয় বার্ষিকীতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা এই তথ্য জানান।
কাসিম ও সুলাইমান বলেন, তাদের কাছে ইমরান খানের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো নতুন তথ্য নেই। তারা অভিযোগ করেন, যখনই তারা বাবার কারাবাস নিয়ে প্রকাশ্যে কথা বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ ভিসা প্রক্রিয়াকরণে দেরি করা বা প্রশাসনিক বাধা সৃষ্টির মাধ্যমে তাদের প্রতিবন্ধকতা আরও বাড়িয়ে দেয়। কাসিমের ভাষ্যমতে, তারা পাকিস্তানে যেতে চাইলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না এবং তাদের পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি।
ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের প্রতিষ্ঠাতা ও তার স্ত্রী বুশরা বিবির অবিলম্বে মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইমরান খান দুর্নীতির মামলা এবং সরকারি গোপন তথ্য ফাঁসের অভিযোগে ২০২৩ সাল থেকে কারাবন্দি রয়েছেন। যদিও তার রাজনৈতিক সহযোগীরা এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দাবি করে আসছেন।
এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও সমালোচনা শুরু করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি এক বিবৃতিতে পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যেন ইমরান খান ও বুশরা বিবিকে তাদের পরিবার ও আইনজীবীদের সঙ্গে দেখা করার অধিকার নিঃশর্তভাবে ফিরিয়ে দেওয়া হয়।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ স্বর্ণপদকের মাইলফলক পেরিয়েছে চীন। ২৬ সেপ্টেম্বর…
চুয়াডাঙ্গায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছে প্রত্যাশা সামাজিক উন্নয়ন…
বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক…
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’ প্রতিপাদ্য নিয়ে ৩৫ সদস্যবিশিষ্ট হাওর ও…
শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের…
এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ…
This website uses cookies.