Header Premium (728×90)

হাসিনার একগুঁয়েমিতে বিরক্ত দিল্লির নীতিনির্ধারকরা, বাড়ছে কূটনৈতিক অস্বস্তি

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দিল্লিতে পৌঁছানোর পর থেকেই ভারতের প্রত্যাশা ছিল, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনে ভারত তাকে সহায়তা করবে। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্ক থাকায় ভারতও তাতে খুব একটা নিমরাজি ছিল না। তবে বর্তমানে হাসিনার একগুঁয়েমিতে ভারতের কর্মকর্তারা বিরক্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে।

দিল্লির কর্মকর্তাদের মতে, গত দুই বছরে ভারত যেসব প্রস্তাব দিয়েছিল, হাসিনা তার কোনোটিই মানতে চাননি। উদাহরণস্বরূপ, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের কৌশল কী হওয়া উচিত, তা নিয়ে ভারতের পরামর্শ হাসিনার মনমতো হয়নি। এমনকি দলের নেতৃত্বে সামান্যতম বা সাময়িক পরিবর্তনের যে কোনো প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন। হাসিনা কখনোই মেনে নিতে পারেননি যে দলের নেতৃত্ব তার বা তার পরিবারের কারো কাছ থেকে অল্প সময়ের জন্য হলেও সরে যাক।

সাধারণত বিপদে পড়া বিদেশি বন্ধুদের আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের নীতি, যা হাসিনার ক্ষেত্রেও অনুসরণ করা হয়েছে। অতীতে দালাই লামা বা আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ নাজিবুল্লাহর পরিবার ভারতের সব চাওয়া-পাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল। দালাই লামা ভারতের পররাষ্ট্রনীতির একটি সফল হাতিয়ার হয়ে উঠতে পারলেও হাসিনার ক্ষেত্রে তেমনটি ঘটেনি। ফলে দিল্লিতে পর্যবেক্ষকদের ধারণা, তাকে এখন আর কোনো সম্পদ বা ‘অ্যাসেট’ হিসেবে নয়, বরং একটি ‘লায়াবিলিটি ফ্যাক্টর’ বা বোঝা হিসেবেই দেখা হচ্ছে।

আঞ্চলিক ভূ-রাজনীতির বাস্তবতাও হাসিনাকে নিয়ে দিল্লির অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। যদিও তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়—সম্ভবত ল্যুটিয়েন্স জোন বা শহরের অন্য কোথাও—তবে এটা নিশ্চিত যে তিনি সসম্মানেই আছেন।

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০০: ৪৫আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০০: ৫২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

‘হামলার ভয়ে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান চুক্তি করতে প্রস্তুত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম…

32 seconds ago

বোমা হামলার সতর্কবার্তা গুজব, জানালো পুলিশ সদর দপ্তর

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতার খবরকে গুজব বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। তবে…

14 minutes ago

মঙ্গল গ্রহে রহস্যময় মানবাকৃতি বস্তুর ছবি ঘিরে জল্পনা

মঙ্গল গ্রহের একটি ছবিতে রহস্যময় মানবাকৃতি বস্তু দেখে ভিনগ্রহে প্রাণের জল্পনা নতুন করে উসকে উঠেছে।…

16 minutes ago

সাংস্কৃতিক ভাষাতত্ত্বের জনক ফ্রেইডরিক অগাস্ট উলফের প্রয়াণ

সাংস্কৃতিক ভাষাতত্ত্বের জনক হিসেবে পরিচিত প্রখ্যাত জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক ফ্রেইডরিক অগাস্ট উলফের জীবন ও…

26 minutes ago

সিলেটে বাস দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলি ভৈরবীসহ নিহত ৯

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন উদীয়মান বাউল ও লোকশিল্পী পেহেলি ভৈরবী (২০)।…

29 minutes ago

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরনো অধিকার সীমিত করতে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন…

44 minutes ago

This website uses cookies.