দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর পুলিশ সদর দপ্তর তা গুজব বলে উড়িয়ে দিয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন স্পষ্টভাবে জানিয়েছেন, বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারির বিষয়টি সম্পূর্ণ গুজব।
এর আগে শুক্রবার (৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে—এমন একটি বার্তা ছড়িয়ে পড়ে। জানা যায়, পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে এই খুদে বার্তাটি পাঠানো হয়েছিল।
ওই বার্তায় উল্লেখ ছিল, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে সারা বাংলাদেশে বোমা হামলার সম্ভাবনা রয়েছে। তাই জেলা পর্যায়ে যেসব পুলিশ সদস্য রাত্রিকালীন চেকপোস্ট, টহল বা মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকবেন, তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে পুলিশ সদর দপ্তর থেকে এই বিষয়টিকে গুজব বলে অভিহিত করা হলেও, পুলিশের অপারেশন পর্যায়ের একাধিক কর্মকর্তা হোয়াটসঅ্যাপে এমন বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি ওমানের সঙ্গে আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের দেওয়া শর্তগুলো…
নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময়ের মাঝে অন্নপূর্ণা এলাকায় কেবল কারে চড়ে ভয় ও রোমাঞ্চের…
বিয়ানীবাজারের কুশিয়ারা নদীর তলদেশের পলিতে মাইক্রোপ্লাস্টিক এবং ক্যাডমিয়াম-সিসার মতো বিষাক্ত ভারী ধাতুর উচ্চমাত্রার উপস্থিতি পাওয়া…
স্বামী-স্ত্রীর পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার বন্ধন অটুট রাখতে ইসলামের দৃষ্টিভঙ্গি ও সন্দেহের কুফল নিয়ে বিস্তারিত…
একসময় বাংলাদেশের বড় অবকাঠামো উন্নয়নের প্রধান অর্থায়নকারী চীন এখন নতুন প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থান…
সিলেটের জৈন্তাপুরে গেইটলক বাসের চাপায় মো. নাজিম উদ্দীন নামে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর…
This website uses cookies.