কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যদি আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে পুনরায় খুলে দেওয়া না হয়, তবে ২০২৭ সালে যুক্তরাজ্যের অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়তে পারে। বৈশ্বিক হিসাব নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই) তাদের সাম্প্রতিক অর্থনৈতিক পূর্বাভাসে এমন উদ্বেগের কথা জানিয়েছে।
প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যের প্রধান অর্থনীতিবিদ পিটার আর্নল্ড এ বিষয়ে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব হলে যুক্তরাজ্য বড় ধরনের অর্থনৈতিক মন্দা এড়াতে পারবে বলে তারা আশা করছেন। তবে এই পথ বন্ধ থাকার সময়সীমা যদি ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত হয়, তবে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। এই পরিস্থিতি আগামী বছর দেশটির অর্থনীতিকে সংকুচিত বা মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ইওয়াই-এর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি যদি ২০২৭ সালের শুরু বা মাঝামাঝি সময় পর্যন্ত বন্ধ থাকে, তবে চলতি বছরে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ০.৫ শতাংশে নেমে আসতে পারে। এর প্রভাবে ২০২৭ সালে দেশটির অর্থনীতি ০.২ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে প্রতিষ্ঠানটি পরিস্থিতির ইতিবাচক সম্ভাবনার কথাও তুলে ধরেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, যদি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে প্রণালিটি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তবে যুক্তরাজ্যে এ বছর প্রবৃদ্ধি বেড়ে ০.৯ শতাংশ হতে পারে, যা আগে ০.৮ শতাংশ ধরা হয়েছিল। একইসঙ্গে এই ইতিবাচক প্রেক্ষাপটে ২০২৭ সালে যুক্তরাজ্যের অর্থনীতি ১.২ শতাংশ প্রসারিত হতে পারে বলেও ইওয়াই জানিয়েছে।
সোমবার ভোরে মিশরের শারম আল-শেখের উত্তর-পূর্বাঞ্চলে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কায়রোসহ বিভিন্ন অঞ্চলে কম্পন…
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি) ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে বৃক্ষরোপণ…
দক্ষিণ কোরিয়ায় ১৯০৪ সালের পর এবারই প্রথম তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তীব্র তাপপ্রবাহের কারণে…
সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিশ্বের শীর্ষ দলগুলোর আসন্ন ম্যাচের সময়সূচি ও প্রতিপক্ষের…
ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সোমবার লেনদেনের শুরুতে স্বর্ণ ও অন্যান্য মূল্যবান…
জুলাই আন্দোলনের সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী ১১৬ জন পুলিশ কর্মকর্তার মধ্যে ৩৫ শতাংশ এখনো…
This website uses cookies.