পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরে শান্তি ও নিরাপত্তার দাবিতে আয়োজিত এক সমাবেশে ভয়াবহ আত্মঘাতী হামলা চালানো হয়েছে। রোববার (২ আগস্ট) সংঘটিত এই হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া এই ঘটনায় দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
‘সোয়াত আমান জিরগা’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয়রা দীর্ঘদিনের সহিংসতা ও রক্তপাত বন্ধের দাবিতে জড়ো হয়েছিলেন। তাদের হাতে ছিল শান্তির প্রতীক সাদা পতাকা এবং কপালে সাদা কাপড়ের পট্টি। সমাবেশ চলাকালীন এক আত্মঘাতী হামলাকারী জনসমুদ্রের মধ্যে নিজের শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। পুলিশ স্টেশনের সামনে ঘটা এই বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়া ও ধ্বংসস্তূপে ঢেকে যায় এবং আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ।
বিস্ফোরণের পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কাবাল হাসপাতাল ও সাইদু শরীফের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ হতাহতের বড় সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছে। এই বর্বরোচিত হামলার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুচিকিৎসা ও সুস্থতা কামনা করেছেন।
হামলার দায় এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। তবে বিগত সময়ের ধারাবাহিকতা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সন্দেহের তীর মূলত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর দিকেই রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও পুলিশকে লক্ষ্য করে জঙ্গি হামলার প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। শান্তির খোঁজে রাজপথে নেমে আসা সাধারণ মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া এই ঘটনা পাকিস্তানের জনপদে আবারো ভয়ের ছায়া ফেলেছে।
নীলফামারীর ডোমার উপজেলার হরিডারা নদীর ওপর নির্মিত একটি স্লুইসগেট পানির চাপে ধসে পড়েছে। এতে একটি…
বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে ভাইরাসের এমন কোনো জিনগত পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি, যা বর্তমানে ব্যবহৃত টিকার…
কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে ২০২৭ সালে যুক্তরাজ্যের অর্থনীতি সংকুচিত হওয়ার আশঙ্কা করছে…
দেশে না ফিরে সরাসরি নিজ নিজ প্রবাস থেকেই হজে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী…
গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ডেনমার্কের এক পাইলট ও গ্রিসের ফায়ার সার্ভিসের…
পরিকল্পিত সামরিক অভিযান বাতিলের কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার থেকে ইরানের সঙ্গে…
This website uses cookies.