Header Premium (728×90)

ইউরোপের তাপপ্রবাহে এসি সরবরাহ বাড়াতে রেলপথে ঝুঁকছে চীন

তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে পুরো ইউরোপ বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মহাদেশটিতে এয়ার কন্ডিশনারের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই বাড়তি চাহিদাকে পুঁজি করে চীনের বড় বড় হোম অ্যাপ্লায়েন্স কোম্পানিগুলো তাদের লজিস্টিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। তারা এখন প্রচলিত সমুদ্রপথের পরিবর্তে চীন-ইউরোপ মালবাহী ট্রেনকে পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছে। এর ফলে অল্প সময়ে বেশি পণ্য পৌঁছে দিয়ে চীনা কোম্পানিগুলো বাজারের বড় অংশ দখল করে নিয়েছে।

চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের (এনডিআরসি) এক বিশেষ ব্রিফিংয়ে জানানো হয়, ইউরোপের বাজারে দ্রুত এসি সরবরাহ নিশ্চিত করতে মিডিয়া গ্রুপ ও গ্রি ইলেকট্রিক অ্যাপলায়েন্সের মতো বড় প্রতিষ্ঠানগুলো তাদের পরিবহন কৌশলে এই পরিবর্তন এনেছে। সমুদ্রপথে পণ্য পৌঁছাতে যেখানে প্রায় ৪০ দিন সময় লাগে, সেখানে চীন-ইউরোপ মালবাহী ট্রেনে সময় লাগছে মাত্র ১৫ দিন। অর্থাৎ, পরিবহন সময় ৬০ শতাংশের বেশি কমে এসেছে।

ইউরোপের স্থানীয় এসি উৎপাদন সক্ষমতা তুলনামূলক কম হওয়ায় তারা মূলত চীনা উৎপাদনের ওপর নির্ভরশীল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের ৮০ শতাংশের বেশি এয়ার কন্ডিশনার উৎপাদন সক্ষমতা চীনের পার্ল রিভার ডেল্টা অঞ্চলে অবস্থিত। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গুয়াংঝু রেলওয়ে গ্রুপের চীন-ইউরোপ মালবাহী ট্রেনে এসি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ পরিবহনের মূল্য ৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। এই সময়ে সম্পূর্ণ এসি ইউনিটের চালান এক লাখের বেশি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মৌসুমি পণ্যের দ্রুত সরবরাহে চীন-ইউরোপ রেলপথ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমুদ্রপথের তুলনায় দ্রুত এবং আকাশপথের তুলনায় কম খরচে পণ্য পরিবহনের সুযোগ থাকায় ব্যবসায়ীরা এখন দ্বৈত কৌশল গ্রহণ করছেন। তারা নিয়মিত মজুতের জন্য সমুদ্রপথ এবং জরুরি সরবরাহের জন্য রেলপথ ব্যবহার করছেন। বর্তমানে ২৬টি ইউরোপীয় দেশের ২৩৬টি শহরের সঙ্গে ৯৬টি রুটে এই মালবাহী ট্রেন চলাচল করছে। এ পর্যন্ত এই রুটে ১ লাখ ৩০ হাজারের বেশি ট্রেন চলাচল করেছে এবং পরিবহন করা পণ্যের মোট মূল্য ৫২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

5 hours ago

This website uses cookies.