Header Premium (728×90)

ইতালির নেপলসে ৪.৭ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি হলেও নেই হতাহত

ইতালির দক্ষিণাঞ্চলের বৃহৎ শহর নেপলসে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। নেপলস ইতালির তৃতীয় বৃহত্তম শহর এবং দক্ষিণাঞ্চলীয় কাম্পানিয়া অঞ্চলের রাজধানী।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমে ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায় এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার। অগভীর গভীরতায় উৎপন্ন হওয়ায় কম্পনের প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া একাধিক ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রেন ও মেট্রো চলাচলেও সাময়িকভাবে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

নেপলস ফায়ার সার্ভিস জানিয়েছে, বিভিন্ন স্থানে অবকাঠামোর ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের মতে, সাম্প্রতিক সময়ে নেপলসে অনুভূত শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম।

ইতালি ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি। দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ১৯৮০ সালে। ওই ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ মানুষের প্রাণহানি ঘটে। পরে ২০১৬ সালে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে নিহত হন প্রায় ৩০০ জন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগে রশিদ খানের অনন্য মাইলফলক

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস গড়লেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ম্যানচেস্টার…

6 minutes ago

নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষক সাময়িক বরখাস্ত

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত এবং কারাভোগের প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের…

7 minutes ago

তীব্র তাপপ্রবাহে ইংল্যান্ডে দুই মাসে মৃত প্রায় ২৯০০

চলতি বছরের মে ও জুন মাসে ইংল্যান্ডে তীব্র তাপপ্রবাহের কারণে প্রায় ২ হাজার ৯০০ মানুষের…

24 minutes ago

চিলিতে পৌঁছে সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত গোলরক্ষক ভোজিনহা

বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহা অবশেষে চিলিতে পৌঁছেছেন। দেশটির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দিতে তাকে…

34 minutes ago

পাবনার কাজিরহাটে যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার কাজিরহাট যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ…

38 minutes ago

অতিরিক্ত বিলের অভিযোগ নিয়ে অবস্থান বদলাল বিদ্যুৎ বিভাগ

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের…

38 minutes ago

This website uses cookies.