বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে কোটি ফুটবলপ্রেমীর মন জয় করা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা অবশেষে চিলিতে পৌঁছেছেন। দেশটির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দেওয়ার লক্ষ্যে তিনি সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছালে তাকে বরণ করে নিতে হাজারো সমর্থক সেখানে জড়ো হন। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছানোর পর পতাকা, ব্যানার, ঢাকঢোল ও স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো কোলো গত ২৪ জুলাই ভোজিনহাকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তবে ব্যক্তিগত কিছু সমস্যা ও প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় তার চিলি সফর তিনবার পিছিয়ে যায়, যা ক্লাব ও সমর্থকদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছিল। সব জটিলতা কাটিয়ে অবশেষে চিলিতে পা রাখা ভোজিনহা সাংবাদিকদের বলেন, 'এখানে এসে খুবই আনন্দিত। আমার জন্য এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই। মনুমেন্টাল স্টেডিয়ামে দেখা হবে।' উল্লেখ্য যে, মনুমেন্টাল স্টেডিয়ামটি কোলো কোলোর ঘরের মাঠ।
বিশ্বকাপে নিজের দেশের অভিষেক ম্যাচে খেলেই ভোজিনহা দলের সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান। এছাড়া পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন হওয়া স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এদিকে, চিলিয়ান ফুটবল ফেডারেশন সর্বসম্মতিক্রমে নিয়ম পরিবর্তন করায় ভোজিনহা তার জনপ্রিয় ডাকনামটিই জার্সির পেছনে ব্যবহার করতে পারবেন।
জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ ছাড়াই প্রণয়ন করায় ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের…
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহে শ্লথগতির কারণে দেশের বাজারে ডলারের দাম বেড়ে…
দেশের বাজারে গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন জিও২৭কিউ২৪এ কিউডি-ওএলইডি গেমিং মনিটর নিয়ে এসেছে গিগাবাইট।…
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়ার পরও দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন…
মুন্সীগঞ্জ সদরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১৯ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী সোহাগীর…
থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত ৯ম হিরোস তায়কোয়ান্দো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অংশ নিয়ে ১০টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও…
This website uses cookies.