ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করে ৮ উইকেট শিকারের পরও দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আব্বাস। সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও তাকে একাদশের বাইরে রাখার এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটে ৪৬ বছর পর এক বিরল ঘটনার জন্ম দিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, বিগত সাড়ে চার দশকে এই প্রথম পাকিস্তানের কোনো বোলার আগের টেস্টে ৫ উইকেট নেওয়ার পরও পরবর্তী ম্যাচের একাদশ থেকে বাদ পড়লেন। এর আগে ১৯৭৯-৮০ সালে ভারত সফরে কানপুর টেস্টে ৫ উইকেট পাওয়ার পরও চেন্নাই টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছিল এহতেশামউদ্দিনকে। সেবার তার স্থলাভিষিক্ত হয়েছিলেন কিংবদন্তি ইমরান খান।
চলমান উইন্ডিজ সফরে প্রথম টেস্টে বল হাতে দারুণ অবদান রাখেন মিডিয়াম পেসার মোহাম্মদ আব্বাস। প্রথম ইনিংসে ৬৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে ক্যারিবীয়দের ৩১১ রানে অলআউট করতে ভূমিকা রাখেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট, যার ফলে স্বাগতিকরা ১৮১ রানেই গুটিয়ে যায়। ম্যাচটিতে পাকিস্তান ৯০ রানে হারলেও ব্যক্তিগতভাবে অত্যন্ত সফল ছিলেন দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়া আব্বাস।
পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালের উইকেট ও কন্ডিশন বিবেচনা করেই মূলত আব্বাসকে দ্বিতীয় টেস্টে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। টসের সময় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘এখানকার কন্ডিশন ভিন্ন। তাই আমরা একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।’ আব্বাসের পাশাপাশি এই টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন আমের জামাল ও খুররম শাহজাদও। তাদের জায়গায় পাকিস্তান দলে অভিষেক হয়েছে আওয়াইস জাফর ও উবাইদ শাহের।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
This website uses cookies.