Header Premium (728×90)

দেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী ডলারের দাম

দেশে আবারো বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা ও ডলারের দাম বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং রেমিট্যান্স প্রবাহে সাময়িক শ্লথগতির কারণে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ বেড়েছে। পাশাপাশি বাজারে ডলারের সরবরাহ আগের তুলনায় কমে যাওয়ায় দাম বাড়ছে। গত দেড় মাস ধরে ব্যাংকগুলোকে ক্রমেই বেশি দামে ডলার কিনতে হচ্ছে। মে মাসে ডলারের দর ছিল ১২২ টাকা ৪৫ পয়সা, যা বর্তমানে বেড়ে প্রায় ১২৪ টাকায় দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর জন্য ডলারের দর বেঁধে দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি ব্যাংকগুলো ১২৩ টাকা ৮০-৯০ পয়সা দরে রেমিট্যান্সের ডলার কিনছে, যা কেন্দ্রীয় ব্যাংকের মৌখিকভাবে নির্ধারিত দরের কাছাকাছি। কয়েক মাস আগেও একই ডলার প্রায় এক টাকা কম দামে কেনাবেচা হতো। জুন মাসের শুরুতে ব্যাংকগুলো প্রায় ১২৩ টাকায় ডলার কিনতো। এরপর ১২ থেকে ২০ দিনের মধ্যে তা বেড়ে দাঁড়ায় ১২৩ টাকা ৪০-৫০ পয়সায়। বর্তমানে কিছু ব্যাংক ১২৩ টাকা ৯০-৯৫ পয়সা পর্যন্ত দরে ডলার কিনছে।

ডলারের চাহিদাও সরবরাহের মধ্যে এই ভারসাম্যহীনতার পেছনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সরকারি পর্যায়ে এলসি খোলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বেশি ডলার ব্যয় করছে। এছাড়া সার আমদানির জন্য আগের তুলনায় বেশি ডলার ব্যয় করতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬০-৭০ ডলার থেকে বেড়ে প্রায় ৯০ ডলারে পৌঁছানোয় জ্বালানি আমদানিতে ডলারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অন্যদিকে, গত দুই মাসে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত টানা তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এলেও জুন মাসে তা কমে ২.৮১ বিলিয়ন ডলারে নেমে আসে। জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার। রপ্তানি আয়ও কমেছে, কিন্তু আমদানি ব্যয় মোটামুটি আগের পর্যায়েই রয়েছে। বর্তমানে বিপিএম-৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের বেশি রয়েছে এবং মোট রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার, যা দিয়ে পাঁচ মাসের বেশি আমদানি বিল পরিশোধ সম্ভব। তবে ডলারের ওপর বর্তমান চাপের মুখে এই রিজার্ভ ধরে রাখা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…

6 minutes ago

সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ

সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…

11 minutes ago

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…

15 minutes ago

টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে। বার্ষিক…

17 minutes ago

লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ

লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চার দিন ধরে…

25 minutes ago

সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম

উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনায়…

29 minutes ago

This website uses cookies.