Header Premium (728×90)

ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগে রশিদ খানের অনন্য মাইলফলক

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এর ইতিহাসে নিজের নাম লেখালেন অনন্য এক মাইলফলকে। লন্ডনের দ্য ওভালে অনুষ্ঠিত ম্যাচে এমআই লন্ডনের হয়ে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ২০ বল করে ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি। টুর্নামেন্টের চলতি আসরে এটিই কোনো বোলারের প্রথম পাঁচ উইকেটের রেকর্ড। এছাড়া সবমিলিয়ে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের ইতিহাসে অষ্টম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন এই আফগান তারকা।

ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে এমআই লন্ডন নির্ধারিত ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে, যা চলতি আসরে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলের বড় সংগ্রহের পেছনে মূল ভূমিকা রাখেন উইল জ্যাকস, যিনি ৩১ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের তারকা নিকোলাস পুরান ২৮ বলে ৫৪ রান এবং স্যাম কারান শেষদিকে ১১ বলে ২৩ রানের কার্যকর ইনিংস উপহার দেন।

১৮৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যানচেস্টার সুপার জায়ান্টস শুরুটা দারুণ করেছিল। প্রথম ৩০ বলেই তারা বিনা উইকেটে ৫৯ রান তুলে নেয়। ২৬ বলে ফিফটি হাঁকিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এইডেন মার্করাম। তবে রশিদের ঘূর্ণি জাদুতে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায়। রশিদ খান টিম সিফার্টকে বোল্ড করে প্রথম আঘাত হানেন। এরপর জস বাটলার, হেনরি ক্লাসেন, টম মুরস ও লিয়াম ডসনকে সাজঘরে ফিরিয়ে তিনি নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন।

রশিদের স্পিন ভেলকিতে বিভ্রান্ত হয়ে ৩৫ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যানচেস্টার জয়ের পথ থেকে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত তারা ৯৫ বলে ১৩৮ রানে গুটিয়ে যায়। এর ফলে এমআই লন্ডন ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…

4 minutes ago

মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ

মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…

8 minutes ago

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

36 minutes ago

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

1 hour ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

2 hours ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

2 hours ago

This website uses cookies.