নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের ওপর পুলিশি হয়রানি ও দমনপীড়নের তীব্র সমালোচনা করেছেন 'ককরোচ জনতা পার্টির' (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, শিক্ষার্থীদের ওপর এই নিপীড়ন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় গণআন্দোলন গড়ে উঠবে।
অভিজিৎ দিপকে অভিযোগ করেন, গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে 'সংসদ অভিযান' কর্মসূচিতে বিক্ষোভ দমনে পুলিশ ছররা গুলি ব্যবহার করেছে, যাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, নিরস্ত্র শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হলেও দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রনেতা ও কর্মীদের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে এবং তাদের পরিবারকে অহেতুক হেনস্তা করা হচ্ছে।
সিজেপি প্রতিষ্ঠাতা সরকারকে সতর্ক করে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগেই শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত হয়নি। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম উল্লেখ করে বলেন, বলপ্রয়োগের নির্দেশ যারাই দিয়ে থাকুন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। দিপকে আরও বলেন, শিক্ষার্থীদের অপরাধীর মতো আচরণ না করে সরকারের উচিত আলোচনার মাধ্যমে সংকট নিরসন করা। তিনি হুঁশিয়ারি দেন যে, সরকার যদি নিজেদের শুধরে না নেয়, তবে দেশের যুবসমাজ আগামী দিনে এই সরকারকেই বদলে দেবে।
এদিকে, ভারতের সুপ্রিম কোর্ট বিশেষ পরিস্থিতি ছাড়া ছররা গুলি ব্যবহার না করার জন্য কেন্দ্রকে কড়া নির্দেশ দিয়েছে। অন্যদিকে, বিজেপি সরকার পুলিশের পদক্ষেপকে আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দাবি করলেও বিরোধী দলগুলো অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছে। সিজেপি স্পষ্ট জানিয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর থেকে এফআইআর প্রত্যাহার করা না হলে তারা দেশব্যাপী আরও বড় ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কেবল আইনশৃঙ্খলা সমস্যা হিসেবে দেখলে শাসক দলকে দীর্ঘমেয়াদে বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
This website uses cookies.