ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে আবারও আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। সংগঠনটির অভিযোগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার সরকারি আশ্বাস থাকলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী মঙ্গলবার (২৮ জুলাই) থেকে তারা নতুন করে বিক্ষোভ কর্মসূচি শুরু করতে পারে বলে এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিজিৎ দীপকের নেতৃত্বে পরিচালিত এই আন্দোলনটি শুরু থেকেই ব্যঙ্গাত্মক ঘরানার ছিল এবং ‘ককরোচ’ নামটি একটি কটূক্তি থেকে গৃহীত। এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিন আন্দোলন চালিয়ে যাওয়ার পর তা প্রত্যাহার করেছিল সংগঠনটি।
সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা না নেওয়ার যে সমঝোতা হয়েছিল, তা সরকার মানছে না। তার দাবি অনুযায়ী, বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দিল্লি ও অন্যান্য রাজ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের নজরদারি ও হয়রানি করা হচ্ছে এবং স্বেচ্ছাসেবকদেরও আটক করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
আশুতোষ রাঙ্কা সরকারের মধ্যস্থতাকারী মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংকে ট্যাগ করে অবিলম্বে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে কেন্দ্রীয় সংস্থা কিংবা বিজেপি-শাসিত রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো মামলা না করে, তার নিশ্চয়তা চেয়েছেন তিনি।
সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, গত শনিবার (২৫ জুলাই) কনস্টিটিউশন ক্লাবে মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর নিট পরীক্ষাকে ঘিরে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির নথি মঙ্গলবারের মধ্যেই তাদের হাতে তুলে দিতে হবে বলে আল্টিমেটাম দিয়েছে সিজিপি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার ও আন্তঃজেলা বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন…
দেশের ৬ হাজার ৫৪৪টি সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের…
জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। এখন থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত…
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. কুদ্দুস আলী নামে এক ব্যক্তিকে…
নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে…
ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা…
This website uses cookies.