Header Premium (728×90)

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, সরানো হলো ৩ লাখের বেশি মানুষ

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রবল বাতাস ও তীব্র তাপপ্রবাহের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। দুই দেশে এখন পর্যন্ত তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আগুন দ্রুত বোর্দো শহরের দিকে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জিরন্দ ও লঁদ অঞ্চলে শনিবার রাতে আরও ৫৫ হাজার মানুষকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে ফ্রান্সে নিরাপদ আশ্রয়ে যাওয়া মানুষের সংখ্যা প্রায় আড়াই লাখে পৌঁছেছে।

দমকল বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন নিকোলা ব্রাজ জানিয়েছেন, দাবানল এতটাই ভয়াবহ যে এটি নিজস্ব বাতাস ও ঘূর্ণি তৈরি করছে, যা আগুনের গতিপথ অনিশ্চিত করে তুলেছে। পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্স সরকার সেনাবাহিনী মোায়ন করেছে। সেনাসদস্যরা ফায়ারব্রেক তৈরির মাধ্যমে আগুন ছড়ানো ঠেকাতে কাজ করছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, সরকার পুনর্গঠন কাজে সহায়তা অব্যাহত রাখবে। এদিকে, ধোঁয়ার কারণে বোর্দো শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ব্রিটিশ পর্যটক স্পেনসার র‍্যান্ডাল জানান, এলাকা থেকে ১০০ মাইল দূরে সরে গিয়েও পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। বোর্দোর কাছে সাঁ-ওবাঁ-দ্য-মেদক এলাকার বাসিন্দারা পরিস্থিতিকে বিপর্যয়কর বলে বর্ণনা করেছেন। দাবানলের কারণে ট্যুর দ্য ফ্রান্স সাইকেল প্রতিযোগিতার শেষ ধাপের দূরত্ব ১৩৩ কিলোমিটার থেকে কমিয়ে ৮৯ কিলোমিটার করা হয়েছে। বর্তমানে ফ্রান্সে প্রায় ৩০টি বড় দাবানল জ্বলছে।

স্পেনেও দাবানল পরিস্থিতি উদ্বেগজনক। মাদ্রিদ ও আভিলা অঞ্চল থেকে প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও ২৮ হাজার মানুষ নিজ বাড়িতে আটকা পড়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাস্কা সতর্ক করে জানিয়েছেন, সামনের রাতগুলো সহজ হবে না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, চলতি বছর দেশটিতে প্রায় এক লাখ ৩০ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা গত এক দশকের বার্ষিক গড় এক লাখ হেক্টরের চেয়ে বেশি। মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো একে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে আখ্যায়িত করেছেন।

ইউরোপের অন্যান্য অঞ্চলেও দাবানলের প্রভাব বাড়ছে। ইতালির সিসিলিতে ৩৫০টির বেশি অগ্নিকাণ্ড ঘটেছে এবং স্কটল্যান্ডের কেয়ার্নগর্মস ন্যাশনাল পার্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা কমিশনার হাদজা লাহবিব সতর্ক করেছেন যে, এ বছর দাবানলের ক্ষয়ক্ষতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ফ্রান্সের অনুরোধে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার পাঠানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ জানিয়েছেন, ২০২৬ সালের শুরু থেকে ফ্রান্সে ৯৮ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে 'সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

11 minutes ago

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টির কারণে দেশের ৪টি (4) সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত…

22 minutes ago

কবরস্থানে বৈদ্যুতিক বাতি লাগানো কি ইসলামি শরিয়তে জায়েজ?

কবরস্থানে বৈদ্যুতিক বাতি বা আলো ব্যবহার করার বিষয়ে ইসলামি ফিকহ ও শরিয়তের স্পষ্ট বিধান রয়েছে।…

24 minutes ago

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে নূরুদ্দিন ও মোমিন

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে এনটিভির নূরুদ্দিন আহমেদ সভাপতি এবং আরটিভির…

39 minutes ago

শিক্ষার বৈষম্য দূর ও সিলেটের যানজট নিরসনে নতুন পরিকল্পনার ঘোষণা

দেশের শিক্ষাব্যবস্থায় বিদ্যমান কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া সিলেটে…

54 minutes ago

হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল

২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সাথে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত হন একরামু। এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড…

55 minutes ago

This website uses cookies.